মিথ্যা বলায় যুক্তরাজ্যে সাবেক মন্ত্রীর আট মাস কারাদণ্ড
কামাল আহমেদ, লন্ডন : ১০ বছর আগে গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘনের ব্যাপারে মিথ্যা বলে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে সাবেক ব্রিটিশ জ্বালানিমন্ত্রী ক্রিস হিউন এবং তাঁর সাবেক স্ত্রী ভিকি প্রাইসকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লন্ডনের সার্দাক ক্রাউন আদালতে ৪ মার্চ মামলাটির শুনানি শুরু হওয়ার আগেই হিউন বিচারপ্রক্রিয়া ব্যাহত করার অপরাধ স্বীকার করে নেন। তবে তাঁর সাবেক স্ত্রী অপরাধ স্বীকার না করায় তাঁর শুনানি হয় এবং বিচার শেষে গত সোমবার উভয়ের সাজা ঘোষণা করা হয়।
ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন টোরি এবং লিবডেম জোটের মন্ত্রিসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন হিউন।
রায়ে বিচারক রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করায় হিউনের সমালোচনা করেন। এখন হিউন ও প্রাইসের বিরুদ্ধে মামলার খরচ আদায়ের জন্য জরিমানা নির্ধারণের শুনানি চলছে।
হিউনের বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ সালে গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘন করলেও তিনি দাবি করেছিলেন, গতিসীমা লঙ্ঘনের সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর স্ত্রী প্রাইস। হিউনের এই মিথ্যা তথ্যের কারণে তখন তাঁর স্ত্রীর ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হয়। কিন্তু ২০১০ সালে প্রাইসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এর কিছুদিন পরই সংবাদপত্রে তাঁর ওই ড্রাইভিং অপরাধ বিষয়ে প্রকৃত ঘটনা ফাঁস হয়ে যায়। সে সময় তিনি নিজেকে নির্দোষ প্রমাণের অঙ্গীকার করে মন্ত্রিত্ব ছাড়েন।প্রথম আলো
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের