Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মিয়ামিতে মিস ইউনিভার্স বিতর্কে দুই সুন্দরী

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: January 22, 2015 | 12:05 PM

মিস ইউনিভার্স প্রতিযোগিতা নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন মিস লেবানন স্যালি গ্রেইগ ও মিস ইসরাইল দোরন মাতালোন। মাতালোনের বিরুদ্ধে অভিযোগ, স্যালি গ্রেইগ যখন মিস জাপান ও মিস স্লোভেনিয়ার সঙ্গে একটি গ্রুপ ছবি তোলেন। কিন্তু  তাকে আহ্বান না জানানো সত্ত্বেও মিস ইসরাইল মাতালোন গিয়ে হাজির হন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্যালি গ্রেইগ। তিনি ফেসবুকে লিখেছেন, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে  পৌঁছেছি। তারপর থেকেই মিস ইসরাইলের সঙ্গ এড়িয়ে চলা বা তার সঙ্গে কোন যোগাযোগ না করার বিষয়ে ছিলাম ভীষণ সতর্ক। মিস জাপান, মিস স্লোভেনিয়ার সঙ্গে আমি যখন একটি গ্রুপ ছবি তুলছিলাম তখন হঠাৎ করেই সেখানে গিয়ে লাফিয়ে হাজির হন মিস ইসরাইল। আমাদের সঙ্গে তিনি একটি সেলফি তোলেন। তারপর তা ছড়িয়ে দেন সামাজিক মিডিয়ায়। ওই ছবিটি তোলা হয় মিয়ামিতে। এই মিয়ামিতেই আগামী ২৫শে জানুয়ারি হবে চূড়ান্ত প্রতিযোগিতা। সেদিনই নির্ধারিত হবে এবারের মিস ইউনিভার্স কে হচ্ছেন। মিস ইসরাইল দোরন মাতালোন তার আগেই ১১ই জানুয়ারি তার ইনস্টাগ্রামে বিতর্কিত ওই ছবি পোস্ট করেন। এতে দেখা যায়, মিস স্লোভেনিয়া, মিস জাপান ও মিস লেবাননের সঙ্গে মিস ইসরাইলের হাস্যোজ্জ্বল ছবি। তারা দাঁত নিয়ে মজা করছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV