মিরসরাই সমিতি ইউএসএ’ জমকালো অভিষেক : বর্তমান কমিটি অসহায় মানুষের পাশে দাঁড়াবে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক ::মিরসরাই সমিতি ইউএসএ ইনক কর্মকর্তাদের টানা কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য জমকালো অভিষেক। নতুন কার্যকরী কমিটিকে (২০১৭-২০১৮) কে স্বাগত ও বিদায় কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গত ২১ জানুয়ারী সন্ধ্যায় তাজমহল পার্টি সেন্টারে অনুষ্ঠিত অভিষেকে বিপুল মিরসরাইবাসীর মিলনমেলা ঘটে। সর্বজন নন্দিত মিরসরাই সমিতির সাবেক উপদেষ্টা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম শপথ বাক্যে পাঠের মধ্যে দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়। এ সময় হাজারো করতালির মাধ্যমে সদস্যরা নতুন কার্যকরী কমিটিকে অভিবাদন জানান। সমিতির সাবেক সভাপতি মনির আহমেদ নতুন কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এর পর পরই মনির আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান সমিতির সদস্যদের কাছে বিগত বছরের কর্মকান্ড তুলে ধরে বক্তব্যে রাখেন।
সমিতির সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল করিম শামীমের পরিচালনায় সভাপতি কাজী আশরাফ হোসেন নয়নের সভাপতিত্বে উদ্ভোধনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। অনুষ্ঠানের অপর পরিচালক ও আহবায়ক রবিউল ইসলাম ভূঁইয় (মিল্টন) এক এক করে মঞ্চে আসন গ্রহণের জন্য অতিথিদের আমন্ত্রন জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরসরাইয়ের কৃতি সন্তুান বাংলাদেশ এমবেসি ওয়াসিংটনের মিনিষ্টার কনস্যুলার মোঃ সামছুল আলম চৌধুরী (সামস)। বক্তব্যে রাখেন সমিতির প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া, উপদেষ্টা নুরুল আনোয়ার, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আযম, সাধারণ সম্পাদক আবু তাহের, মিরসরাই সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ রেজবী চৌধুরী, ফোবানার আহবায়ক তোফিক ইজাজ। উপস্থিত ছিলেন উপদেষ্টা আমজাদ হোসেন ভূঁইয়া, সদস্য সচিব নাছির উদ্দিন, সহসভাপতি আসিফুর রহমান, আহমেদ হোসেন মুন্না, সহসাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন, মহিউদ্দিন লাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলাল আহমেদ, ক্রীড়া সম্পাদক রবিউল হোসেন ভূঁইয়া মিল্টন, সমাজ কল্যান সাইফুদ্দিন ভূঁইয়া, মহিল সম্পাদিকা তাহমিনা ফারুক, সহ মহিলা সম্পাদিক নাছরিন আকতার, দপ্তর সম্পাদক সোহরাব শিবলু আনোয়ার নির্বাহী সদস্য আরিফুল হাসান, নাসির উদ্দিন, আনোয়ার ভূঁইয়া পারভেজ, মাহতাব উদ্দিন মিঠু, মনজুরুল হক, নিজাম উদ্দিন ফারুক, কামাল উদ্দিন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মেসবাহ উল আলম, কাজী সাইফুল আলম, মোঃ জহির, আবদুল্লাহ আল ফরহাদ।
সূচনা বক্তব্যে সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, সভাপতি হিসেবে মিরসরাইবাসীর কাছে আমার ব্যক্তিগত চাওয়ার কিছু নেই। তবে মিরসরাই সমিতিকে একটি মডেল সমিতিতে পরিণত করতে চাই। এর জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন, মিরসরাই সমিতি যখন দুঃখী, মেহনতী ও মেধাবী গরীব ছাত্র ছাত্রীদের পাশে সার্বিক সহযোগিতা এবং তাদের দুঃখ কষ্ট বুঝবে তাহলে আমাদের পরিশ্রম কাজে লাগবে। তাই সর্ব স্তরের মিরসরাইবাসীকে সার্বিক সহযোগিতার আহবান জানান।
সাধারণ সম্পাদক ডাঃ রেজাউল করিম শামীম বলেন, আমাদের বাংলাদেশ একটি অত্যান্ত সুন্দর দেশ। এটি আমাদের মায়ের দেশ, যেখানে আমাদের জন্ম। দেশের উন্নয়নে আমরা কাঁদে কাঁদ মিলেয়ে কাজ করবো। ভাল কাজ করতে গিয়ে অনেক সময় অনেক হয়রানি এবং নাজেহাল হতে হয়। তিনি সব বাধা উপেক্ষা করে একটি উন্নত দেশমাতৃ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভূঁইয়া বলেন, মিরসরাই সমিতি এখন আর অতীতের অবস্থানে নেই। এখানে অনেক যোগ্য ব্যাক্তি ও শিল্পপতি আছেন। তারা যদি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে উন্নত হবে মিরসরাই। তিনি আরো বলেন, আস্তে আস্তে আমাদের বয়স বেড়ে যাচ্ছে। আমাদের জীবনের শেষ সময়টুকু দেশে কাটাতে চাই। তাই তিনি মিরসরাইতে একটি সিনিয়র সেন্টার করার জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি সামছুল আলম সামস বলেন, বাংলাদেশ একদিন আরো উন্নত হবে। তার কারণ হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে বাঙালীরা বাস করেন। তারা কোনদিন বাংলাদেশকে ভূলেন না। তাদের রেমিটেন্সে আমাদের দেশ উন্নত হচ্ছে। বাংলাদেশীদের আগ্রহ দেখে আমার মনে হয় বাংলাদেশ হবে পৃথিবীর একটি মডেল রাষ্ট্র। আর মিরসরাই হবে একটি মডেল উপজেলা। আর এই উন্নত চিন্তাকে পরিপূর্ণ করতে হলে সবাই ঐক্যবদ্ধ ভাবে সরকারকে সহযোগিতা করতে হবে। তার লিখিত একটি বইয়ে এসব চিন্তাধারার কথা উল্লেখ করেছেন বলে জানান। শ্রীঘ্রই বইটি বাজারে আসবে।
সাবেক সভাপতি কাজী আযম বলেন, আমি সব সময় মিরসরাই বাসীর সুখ দুঃখে আছি এবং থাকবো। বর্তমান কমিটি প্রসঙ্গে বলেন, এই কমিটির প্রথম সভাতেই আমি একটি মহৎ কাজ পরিলক্ষিত করেছি। আর তা হলো মিরসরাইয়ের অসহায় রোগাক্রান্ত রস্তুম আলীর চিকিৎসার্থে চল্লিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ। আশা করি বর্তমান কমিটি অসহায় মানুষের সহযোগিতায় সব সময় পাশে দাঁড়াবে।
পরিশেষে র্যাফেল ড্র এবং প্রবাসের তিন জন বিখ্যাত গুনী শিল্পী তামি জাকারিয়া, শাহ মাহবুব এবং রোকসানা মির্জার সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর পরিবেশনা অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ