মিশিগানে বাংলাদেশী প্রকৌশলীদের সাথে মার্কিন রাষ্ট্রদূত বার্নিক্যাট
এনআরবি নিউজ, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মটর গাড়ি প্রস্তুতকারি কারখানায় কর্মরত বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলীদের সাথে সৌজন্য সাক্ষাত ও এক মতবিনিময় সভায় মিলিত হন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাট ।
২৫ জুন শনিবার সকালে বাংলাদেশী অধ্যুষিত হ্যামট্রামিক সিটির ‘বাংলা টাউন’র ঐতিহ্যবাহী আলাউদ্দিন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিক্যাট এসময় প্রকৌশলী নেতৃবৃন্দকে বাংলাদেশের স¤া¢বনাময় ও সফল দিক গুলো মার্কিন মুল্লুকে তুলে ধরার ব্রিজ হিসাবে কাজ করার আহ্বান জানান।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বেশকিছু সফল কর্মকান্ডের উদাহরণ দিয়ে রাষ্ট্রদূত বলেন, সামান্য সুযোগ ও সঠিক দিক নির্দেশনায় বাংলাদেশের তরুণরা খুব দ্রুত বিশ্বকে তাক লাগিয়ে দেবার ক্ষমতা রাখে।
এ সময় ‘আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার এ্যান্ড আর্কিটেক্ট’ (আবিয়া) এর দ্বিবার্ষিক সম্মেলনে রাষ্ট্রদূত বার্নিক্যাটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আসছে আগস্টের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত ৩দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে মিশিগানের বাংলাদেশী অধ্যুষিত আরেক সিটি ডেট্রয়েটে। রাষ্ট্রদূত বার্নিক্যাট এ আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।
মত বিনিময় সভায় “আবিয়া” র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সম্মেলন আয়োজন কমিটির প্রধান ড, জাকিরুল হক ছাড়াও নেতৃবৃন্দের মাঝে ছিলেন সাধারণ সম্পাদক আফরোজা আখতার, মিশিগান/গ্রেটলেক অধ্যায় আবিয়ার সভাপতি মনির জামান, ফিয়েট- ক্রাইসলার এর ব্যবস্থাপক সাদেক রহমান, আবিয়ার সাবেক সভাপতি নাসিম উদ্দিন, আবু আশরাফ, হারুন রশিদ, রাহাত খান, ইমরান হোসেন, মুহাম্মদ আযীম, মোহাম্মাদ খান (আপেল) ও সাইফুল আজম সিদ্দিকী প্রমুখ ।
হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় কম্যুনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ‘বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাস’র সভাপতি আরিফ মাহমুদ, এম এস বাহার, মোশারাফ চৌধুরী, মঞ্জুরুল করিম, মোহাম্মদ হুদা জুয়েল, মাহবুব আলাল চৌধুরী প্রমুখ।
মিশিগানের গাড়ি প্রকৌশলী সাইফুল আজম সিদ্দিকী রাষ্ট্রদূত বার্নিক্যাটের সাথে বৈঠক প্রসঙ্গে এ সংবাদদাতাকে বলেন, ‘মার্কিন মুল্লুকে প্রতিযোগিতামূলক মার্কেটে বাংলাদেশী প্রকৌশলীরাও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন এবং সে বিষয়টি আরো স্পষ্ট করতেই রাষ্ট্রদূত বার্নিকাট আমাদের খোঁজ-খবর নিতে এসেছিলেন। তিনি আমাদের স্বদেশমুখী হবারও আহবান জানিয়েছেন।’
উত্তর আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশী প্রকৌশলী ও স্থপতিদের সংগঠন ‘আবিয়া’ ১৯৮৪ সাল থেকে কাজ করছে। এটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনের তালিকাভুক্ত। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি নবাগত বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের চাকরি পেতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সেমিনার করে আসছে। ছবি :এনওয়াই বাংলা ডট কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!