মিশিগান বেঙ্গলস কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়ন মারুফ ও সালাহউদ্দিন
সাইফুল আজম সিদ্দিকী (মিশিগান) যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রথম বারের মত আয়োজিত হয়েছে মিশিগান বেঙ্গলস কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে সিঙ্গেলস চ্যাম্পিয়ন মারুফ মনোয়ার জয়, ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন মারুফ মনোয়ার জয় এবং সালাহউদ্দিন আজিজ। এ আয়োজনে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রবাসী বাংলাদেশী অর্ধশতাধিক খেলোয়াড় অংশ নেন। এ টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইউক্রেন ন্যাশনাল চ্যাম্পিয়ন ডাভিড কেলসচিক। টুর্নামেন্টের আয়োজনে ছিল মিশিগানে বাংলাদেশিদের স্পোর্টস সংগঠন ‘মিশিগান বেঙ্গলস’।
ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখের এ আয়োজনে ৪০ জন একক এবং ডাবলস এ ২০টি দল অংশ নেয়। এ টুর্নামেন্ট ফারমিংটন হিল্লস টেবিল টেনিস সেন্টারে আয়োজিত হয়। এ আয়োজন নিয়ে মিশিগানের বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
একক শাখায় ৮টি গ্রুপে রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই জন সুপার ১৬তে উঠে। দ্বিতীয় পর্বের সুপার ১৬ থেকে নকআউট পদ্ধতিতে কোয়াটার ফাইনাল ও সেমি ফাইনাল ও ফাইনাল খেলা হয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন মোহাম্মদ শাহীন ইসলাম ও মারুফ মনোয়ার জয়, দ্বিতীয় সেমিফাইনালে খেলেন গোলাম মোস্তফা ও মোহাম্মদ আলমগীর হোসাইন।
অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হন মোহাম্মদ আলমগীর হোসাইন ও মারুফ মনোয়ার জয়। মারুফ মনোয়ার জয় মিশিগান বেঙ্গলস কাপ ২০১৯ এর চ্যাম্পিয়ন খেতাব লাভ করেন।
ডাবলসে ৪টি গ্রুপে রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই জন সরাসরি কোয়াটার ফাইনালে উঠে। নকআউট পদ্ধতিতে কোয়াটার ফাইনাল ও সেমি ফাইনাল ও ফাইনাল খেলা হয়। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন মোহাম্মদ শাহীন ইসলাম – মোহাম্মদ আলমগীর হোসাইনের ‘ডাবল ট্রাবল’ ও সাইফ সিদ্দিকী ও নাজমুল আনোয়ারের ‘টিম এসি -ডিসি’, দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় মারুফ মনোয়ার জয় ও সালাহউদ্দিন আজিজের ‘মিশিগান বেঙ্গলস’ ও ফয়সাল সাইদ ও ফরিদ চৌধুরীর ‘শীরোনামহীন’। শ্বাসরুদ্ধকর সামিফাইনাল ও ফাইনাল খেলায় প্রচুর দর্শক সমাবেশ হয়। ফাইনালে মোহাম্মদ শাহীন ইসলাম – মোহাম্মদ আলমগীর হোসাইনের ‘ডাবল ট্রাবল’ ও মারুফ মনোয়ার জয় ও সালাহউদ্দিন আজিজের ‘মিশিগান বেঙ্গলস’। ট্রফি উঠে টিম ‘মিশিগান বেঙ্গলস’ এর হাতে।
এ টুর্নামেন্টে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা দুই রাষ্ট্রের অর্ধশতাধিক প্রবাসি বাংলাদেশী খেলোয়ার অংশ নেন। মিশিগানের নোভাই, নর্থভিল,এন আরবার, ট্রয় ও রচেস্টার, স্যাগিনো, স্টারলিং হাইটস, ডিয়ারবরন ও ওহাইয়ো অঙ্গরাজ্যের টলেডো, কানাডার উইন্ডসর শহরের সমাবেশ ঘটে এ টুর্নামেন্টে। অনেকে পুরো পরিবার নিয়ে হাজির হন টুর্নামেন্ট দেখতে ও অংশ নিতে।
ডাবলসে অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে মোহাম্মদ শাহীন ইসলাম ও আলমগীর হোসাইন এর ডাবল ট্রাবল, মোহাম্মদ নাজমুল আনোয়ার ও সাইফ সিদ্দিকীর এসি-ডিসি, ফরিদ চৌধুরী ও ফয়সাল সাইদের শিরোনাম-হীন, সালাহউদ্দিন আজিজ ও মারুফ মনোয়ার জয়ের মিশিগান বেঙ্গলস, আসিফ ইকবাল ও আরিফ মোরশেদের হ্যাব্বি জোস, আবির হাসান ও গোলাম তানভীর, গোলাম মোস্তফা ও রায়ান মোস্তফার মিশগান ওরিয়রস, আবিদ রহমান ও আনোয়ারের বিএনপি, বাশার ভুঁইয়া ও খোরশেদ আলমের সর্ট সার্কিট, শরত দাস ও মাহমুদ সালাম, তায়েফ রহমান ও আব্দুর রাহমান সোহেল, জাকির হোসেন ও আরুপ বড়ুয়ার চট্রগ্রাম ভাইকিংস, চন্দ্র নাথ ও মোহাম্মদ মাইনুলের কুল বয়েজ, ফাহিম আহমেদ ও সাইফ খান এলেনের মিনিওন্স, রোকন রুমি ও নাঈম মাহমুদ, মারুফ কুতুব ও ইফতেখার হাসানের হাই পেয়ার, শাওন রায় ও দেবাঞ্জন দীপের হিট এন রান, সফিউল এহসান ও আব্দুল মতিন, জাকি রায়ান ও সাফকাতের টর্পেডো এবং জাহেদ জিয়া ও ফয়সাল ইস্লামের পোলার ভরটেক্স।
টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহ দিয়েছেন সাবেক অলিম্পিকের টপ প্ল্যেয়ার ও ফারমিংটন হিলস টেবিল টেনিস সেন্টারের প্রতিষ্ঠাতা ডেভিড কেলসচিক, আরো উপস্থিত ছিলেন মিশিগানের বাংলাদেশি স্থানীয় কমিউনিটি নেতা মোহাম্মদ শাহীন ইসলাম, ডঃ মহাম্মদ নাজমুল আনোয়ার, ফয়সাল সাইদ, শরিফ হাসান, এম ডি আলম, ফরিদ চৌধুরী, গোলাম মোস্তফা, সাইদ রব, মাহমুদুল খান আপেল, ডঃ চন্দ নাথ, মোহাম্মদ আনোয়ার, আবিদ রহমান, ডঃ রিয়াজ ও তায়েফ রহমান । এ টুর্নামেন্টে প্রবাসে বাংলাদেশীদের মাঝে ব্যাপক উম্মাদনা লক্ষ করা যায়। এ ধরনের আয়োজনে বাংলাদেশি কমিউনিটির মাঝে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে উপস্থিত খেলোয়াড় ও আগত অতিথিরা মনে করেন। টুর্নামেন্ট আয়োজক কমিটিতে ছিলেন রসি মীর, কৌশিক আহমেদ, সালাহউদ্দিন আজিজ, মোহাম্মদ আলমগীর হোসাইন, শরিফ হাসান, ডঃ সায়েদ আশরাফ, ফয়সাল সাইদ, মারুফ মনোয়ার জয় এবং সাইফ সিদ্দিকী।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








