Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

মিসরে অভিনেত্রীর কুৎসা করায় ইসলামি টিভির অনুষ্ঠান বন্ধ

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: January 12, 2013 | 2:46 PM

 

অনলাইন ডেস্ক : একজন অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় একটি ধর্মীয় টিভি অনুষ্ঠানের প্রচার এক মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মিসরের এক আদালত। ‘ইন দ্য স্কেল’ নামের ওই অনুষ্ঠানটি আবদুল্লাহ বদর নামের একজন গোঁড়া ধর্মপ্রচারক উপস্থাপনা করতেন। এপির বরাত দিয়ে আজ শনিবার ‘দ্য গার্ডিয়ান’ জানায়, এলহাম চাহিন নামের মিসরের ওই জনপ্রিয় অভিনেত্রীর দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে আদালত ওই নির্দেশ দেন। এ অনুষ্ঠানের ভিডিওচিত্রটি দেশটির সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, উপস্থাপক আবদুল্লাহ অভিনেত্রী চাহিনকে ‘পতিতাবৃত্তি চর্চা’ ও ‘মিসরীয়দের কীভাবে নগ্ন হতে, ভালোবাসতে এবং কীভাবে ব্যভিচারী হতে হয়’ এসব শেখানোর অভিযোগে অভিযুক্ত করছেন। গার্ডিয়ান আরও জানায়, গত বছরের আগস্টে দেওয়া ওই সাক্ষাত্কারে চাহিনকে উদ্দেশ করে আবদুল্লাহ বলেন, ‘আপনার ওইসব কেলেঙ্কারির জন্য ঈশ্বরের কাছে ক্ষমাভিক্ষা চান।’ এ সব নিন্দাসূচক ও কুত্সা রটনাকারী মন্তব্যের উল্লেখ করে চাহিনের আইনজীবী আদালতকে বলেন, এসব উক্তি তাঁর মক্কেলের জন্য অপমানজনক,  অভিশপ্ত ও অবমাননাকর। এ অভিযোগে গত ডিসেম্বরে ওই উপস্থাপককে এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। অনুষ্ঠানটি এল-হাফিজ টিভিতে সম্প্রচার করা হতো। এ টিভিটি অতিরক্ষণশীল সালাফি ইসলামি গোষ্ঠী পরিচালিত টিভি নেটওয়ার্কের আওতাধীন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ