Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, অত্যাচার-নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিশাল বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 20 বার

প্রকাশিত: December 8, 2016 | 12:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা, বর্বরোচিত অত্যাচার-নির্যাতন অবিলম্বে বন্ধ এবং মুসলিম রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়। স্থানীয় সময় ৬ ডিসেম্বর দুপুর ২ টা থেকে বেলা ৬টা পর্যন্ত ইউনাইটেড আমেরিকানসহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানবাধিকার-সামাজিকÑসাংস্কৃতিকÑরাজনীতিক সংগঠনসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসী মুসলমানরা অংশ নেন। অংশগ্রহণকারিদের মধ্যে ভিনদেশীরাও ছিলেন।
বিক্ষোভকারীরা মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর বর্বর অত্যাচার, গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোহিঙ্গাদের নাগরিক অধিকার এবং তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আর্কষণ করেন। তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং যুক্তরাষ্ট্রসহ সকল বৃহৎ রাষ্ট্রকে মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের সহযোগিতা এবং এই সংকটের স্থায়ী সমাধানের জন্য আহ্বান জানান। তারা রোহিঙ্গাদের নিরাপদ আবাস এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারিদের জন্যে পর্যাপ্ত ত্রাণ সহাতারও দাবি জানান।
সমাবেশে রোহিঙ্গাদের সাথে বর্বরতা চালানোকারিদের মানবতা বিরোধী অপরাধী হিসেবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার দাবিও জানানো হয।myanmar_united_american_manob_bondhon_un_ny_2
এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস সহিদ, বাংলাদেশ শ্রমিকলীগের আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত সভাপতি কামাল আহমেদ, সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার, সহ সভাপতি ফারুক মজুমদার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, ব্রঙ্কস মুসলিম সেন্টার ইউএসএ ইনকের সভাপতি মাওলানা আবদুর রহমান খান, সাধারণ সম্পাদক মূলধারার রাজনৈতিক মো: সোলায়মান আলী, মূলধারার রাজনীতিক ওসমান চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মো: শামীম মিয়া, সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সেবুল খান, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর সভাপতি এন ইসলাম মামুন, ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন ইনক এর প্রেসিডেন্ট মো. মহিউদ্দিন ইউসুফ,  প্রফেসার মজিবুর রহমান, ইউনাইটেড ইমাম-উলামা কাউন্সিল ইউএসএ’র হাফেজ লুৎফুর রহমান কাসেমী, মাওলানা রফিক আহমেদ, আল-ফেরদৌস মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মোঃ রুহুল আমিন, কমিউনিটি এক্টিভিস্ট, নজরুল হক, আকসাদ আলী বাবুল, আলমাস আলী, টিপু সুলতান, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন সেন, কালাম আজাদ, লুৎফর রহমান লাতু, মফিজ উদ্দিন, শাহ শহীদুল হক সাঈদ, রফিকুল ইসলাম, শফিকুল আলম প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের মুসল্লিয়ান, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সমাজসেবী ও পেশাজীবী সংগঠনের বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
সমাবেশে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান বর্বরতায় ছবি সংবলিত বিভিন্ন পোস্টার, ব্যানার আর প্ল্যাকার্ড বহন করা হয়।
বক্তারা রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত গণহত্যা এবং নির্যাতন এই মুহূর্তেই বন্ধ করার জন্য মিয়ানমারের সরকারের প্রতি আহ্বান জানান। বিদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেয়ারও আহ্বান জানান তারা।
মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচির তীব্র সমালোচনা করে বলেন, মিয়ানমার সরকারের জঘন্যতম মানবাধিকার বিরোধী ঘটনায় নীরব ভূমিকা পালনের জন্য মিয়ানমারের নেত্রী অং সান সুচির নোবেল পুরস্কার ফেরত নেয়ারও আহ্বান জানান তারা।
কর্মসূচি থেকে বক্তারা বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের থাকা-খাবারের পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণের জন্যে আন্তর্জাতিক সংস্থার প্রতি অনুরোধ জানানো। পাশাপাশি বাংলাদেশের মানুষ এবং সরকারকেও বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে গত দু’সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে সহ অন্তত ১০টি স্থানে প্রবাসীদের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হলো। এসকল কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV