মিয়ানমার সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ১৫ই নভেম্বর মিয়ানমার সফর করবেন। তিনি রাজধানী নেপিডোতে মিয়ানমারের নেতাদের সঙ্গে রাখাইনের মানবিক সঙ্কট নিয়ে আলোচনা করবেন। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, সফরে মিয়ানমারের পাশাপাশি তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে যাবেন। তিনি নেপিডোতে মিয়ানমারের নেতাদের সঙ্গে রাখাইনের মানবিক সঙ্কটের বিষয়ে কথা বলবেন। এছাড়া দেশটির সাম্প্রতিক গণতান্ত্রিক পালাবদলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ব্যক্ত করবেন। ৫-৭ই নভেম্বর জাপান, ৭-৮ই নভেম্বর দক্ষিণ কোরিয়া, ৮-১০ই নভেম্বর চীন ও ভিয়েতনাম, ১২-১৩ই নভেম্বর ফিলিপাইন সফর করবেন টিলারসন।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর