Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মিয়ামিতে আটক ১০ বাংলাদেশী অভিবাসী অনশনে

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: December 14, 2015 | 8:09 AM

যুক্তরাষ্ট্রের মিয়ামি ডিটেনশন সেন্টারে আটক ১০ বাংলাদেশী অভিবাসী অনশন পালন করছেন। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, অনশন পর্যবেক্ষন করছেন তারা। এ খবর দিয়েছে এনবিসি নিউজ ও বার্তা সংস্থা এপি। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্টের মুখপাত্র নেস্টর ইগলেসিয়াস রোববার জানিয়েছেন, ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে আটক ব্যক্তিদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা রয়েছে। গত সপ্তাহে মিয়ামি ফেডারেল কোর্টে দাখিল করা এক পিটিশনে আটক ১০ জন পুরুষের কথা বলা হয়। তারা ২রা ডিসেম্বর থেকে অনশন পালন করছেন। ওই পিটিশনে অনশনকারীদের স্বাস্থ্য পর্যবেক্ষনের জন্য মেডিকেল পরীক্ষায় বাধ্য করতে আদলতের জরুরি আদেশ চাওয়া হয়। এর আগে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করতে দিতে অস্বীকৃতি জানায় অনশনকারীরা। আদালতের নথিপত্র অনুযায়ী, তারা তাদের বিরুদ্ধে আনিত অভিবাসন মামলা নিয়ে অসন্তোষ জানিয়েছে। অনশনকারী প্রত্যেককে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করার সময় ২০১৪ ও ২০১৫ সালে টেক্সাসের হিদালগো থেকে গ্রেপ্তার করা হয়। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ