Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

মুক্তধারাকে প্রেসিডেন্ট ওবামার অভিনন্দন

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: October 30, 2015 | 2:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: মুক্তধারা ফাউন্ডেশনের কাছে লিখিত এক চিঠিতে প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্কভিত্তিক এই সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন।
তাঁর ব্যক্তিগত স্বাক্ষর সংবলিত হোয়াইট হাউস থেকে প্রেরিত এই চিঠিতে প্রেসিডেন্ট ওবামা উল্লেখ করেন যে, আমেরিকায় ইতিহাস শুধুমাত্র রাষ্ট্রপতি বা সামরিক জেনারেলরাই রচনা করেনা। সাধারণ মানুষ, যখন তারা একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে তাদের স্বপ্ন পূরণে লক্ষে একযোগে কাজ করে, তাদের পক্ষেও ইতিহাস রচনা সম্ভব।
মুক্তধারার ২৫তম বার্ষিকী উপলক্ষে তাঁর ব্যক্তিগত সন্তুষ্টি প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দীর্ঘ সময় ধরে এই সংগঠন এক গর্বিত ঐতিহ্য বহন করে চলেছে।  “আমাদের বিশ্বকে কিভাবে পরিবর্তন সম্ভব, তার রূপচিত্র মনে ধারণ করে ও তা বাস্তবায়নের জন্য অবিরাম কাজ করে যাওয়ার মাধ্যমে মুক্তধারা এক উন্নত আমেরিকা বাস্তবায়নে সাহায্য করছে।  তিনি বলেন, বাংলাদেশ-আমেরিকান সম্প্রদায়ের প্রতি মুক্তধারার কাজের ভেতরেই এই কথার প্রতিফলন রয়েছে।
মুক্তধারাকে তার ২৫-তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, “নিজের কাজের ভেতর দিয়ে যে সাফল্য আপনারা অর্জন করেছেন, আমার আশা আপনারা তার জন্য গর্বিত।” চিঠিতে ওবামা মুক্তধারাকে “আগামী দিনগুলির জন্য শুভেচ্ছা” জানিয়ে তাঁর চিঠি শেষ করেন।
নিউইয়র্ক-ভিত্তিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এই গত ২৫ বছর ধরে উত্তর আমেরিকার বাংলা ভাষাভাষীদের মধ্যে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রচার ও প্রসারে নিয়োজিত। নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও প্রতি বছর আন্তর্জাতিক বাংলা উৎসব ও বাংলা বইমেলা এই সংগঠনের কার্যাবলির অন্তর্গত। তার সাফল্যের স্বীকৃতি স্বরূপ নিউইয়র্ক স্টেটের গর্ভনর এন্ড্রু কুওমো ১৮-২৪ মে ২০১৫-কে “ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল উইক” হিসাবে ঘোষণা দেন। মুক্তধারার অনুরোধেই গর্ভনর কুয়োমো ২০১৫-সালের ২১-শে ফেব্রুয়ারিকে “ইন্টারন্যাশনাল মাদার লাংগুজেয় ডে ইন নিউইয়র্ক” হিসাবে ঘোষণা দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ