মুক্তিযুদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র’র নতুন কমিটি : সভাপতি মিলন, সম্পাদক জহির
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৈশাখী রেষ্টুরেন্ট এবং পার্টি হলে গত রবিবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভার সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য আবুল বাশার মিলন এবং সভাটি পরিচালনা করেছেন এম এন জিন্নাত ও রফিকুল ইসলাম। সভার প্রধান অতিথি ছিলেন ঢাকা ইউনির্ভাসিটির সাবেক ছাত্র নেতা এবং মুক্তিযুদ্ধা যুব কমান্ড সেন্ট্রাল কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্র নেতা ও মুক্তিযুদ্ধা যুবকমান্ড সেন্ট্রাল কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবীর। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ হুমায়ুন কবির এবং নির্বাচন কমিশনার এম আর সেলিম ও আজহারুর ইসহাক খোকা। এখানে আরো বক্তব্য রাখেন ইডেন কলেজের সাবেক ছাত্রলীগ নেত্রী ইয়াছমিন আক্তার কোহিনুর, নরসিংদি জেলার সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আজহারুল ইসহাক খোকা, নির্বাচন কমিশনার এম আর সেলিম, দাউদকান্দি উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন চৌধুরী, ঢাকা ইউনিভার্সিটির সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান নির্বাচন কমিশনার আবুল বাসার মিলনকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ৩ বছরের জন্য নির্বাচিত ঘোষনা করেন। অন্য কেউ প্রার্থী না থাকায় মিলন ও ইসলাম বিনা প্রতিদন্ডিতায় নির্বাচিত হন। এরপর প্রধান অতিথি তার সুন্দর বক্তবের মধ্যে মুক্তিযুদ্ধা যুব কমান্ড কি এবং কবে প্রতিষ্ঠিত হয়েছে তার সুন্দরভাবে ব্যখ্যা দিয়েছেন। পরে সভাপতি তার সমাপনি বক্তবের মধ্যে সভা সমাপ্ত করেন।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর