Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

মুক্তিযুদ্ধের সাথী জেপি মরগ্যানের শীর্ষ কর্মকর্তার সাথে নিউইয়র্কে অর্থমন্ত্রী মুহিতের সাক্ষাত

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: October 1, 2010 | 1:56 AM

 এনাঃ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়ে  আন্তর্জাতিক জনমত গঠনে অবিস্মরণীয় ভূমিকা পালনকারী আমেরিকান ডেভিড এ উইজব্রোড ৩৯ বছর পর আবারো এগিয়ে এসেছেন বাংলাদেশকে অথনৈতিক সমৃদ্ধির পথ সুগম করতে।

 

 

 ৩৯ বছর আগে মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যে সব বাংলাদেশীর সাথে তিনি কাজ করেন তার অন্যতম হলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মুহিতের সাথে ৩০ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘে বাংলাদেশ মিশনে তিনি সাক্ষাত করেন এবং চলতি অক্টোবর মাসেই যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান জে পি মরগ্যান এর শাখা চালু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখ্য যে, সেদিনের টগবগে যুবক মিঃ ডেভিড সময়ের পরিক্রমায় জে পি মরগ্যান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এ সাক্ষাতকারটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদ্যতাপূর্ণ। বাংলাদেশের প্রতিষ্ঠায় সম্পৃক্ত এই আমেরিকান গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সাক্ষাত করেছিলেন। শেখ হাসিনার আহবানে তিনি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশীদের সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার করেছিলেন। স্মরণ করা যেতে পারে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলতে ওয়াশিংটন ডিসিতে যে তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়, তাতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরষ্কার বিজয়ী ড. ইউনূসও কাজ করেছেন আরো অনেক প্রবাসীর সাথে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ