মুক্তিযোদ্ধা গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের স্মৃতি সংরক্ষণের আহবান
নিউইয়র্কঃ বাংলাদেশের আপামর জনগনের চেতনা এবং বিবেকের প্রতিধ্বনি গণসংগীতকে বাঁচিয়ে রাখতে ভুমিকা পালনে সবাইকে আন্তরিক আহবান জানিয়েছেন সংগীত জগতের ক’জন জীবন্ত দিকপাল। গত ২৩ মার্চ সোমবার মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁরা আরও বলেন, আমাদের দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু প্রতিটি ইস্যুতে গণসংগীত মানুষকে যুগিয়েছে অন্তহীন অনুপ্রেরনা। ৬৯ এর গণআন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তীকালে প্রতিটি গণ আন্দোলনে এবং গনজাগরণে ক্রান্তি শিল্পী গোষ্ঠী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম নেতা হিসেবে প্রয়াত মোহন যে মূল্যবান অবদান রেখে গেছেন তা কোনোদিন ম্লান হবেনা বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন।
বাংলা লোকসংগীতের জীবিত কিংবদন্তী এবং স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রয়ের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ স্মরণ সভার সুধী বক্তাদের ভেতর ছিলেন খ্যাতনামা সংগীত গুরু মুত্তালিব বিশ্বাস, স্বাধীন বাংলা বেতারের শিল্পী শহীদ হাসান, খ্যাতনামা অভিনেত্রী রেখা আহমেদ, বিখ্যাত সাংবাদিক ও লেখক মনজুর আহমেদ, বিশিষ্ট সংগীত পরিচালক নাদিম আহমেদ, সুর ও ছন্দের পরিচালক এমদাদুল হক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট এবং ফোবানা ২০১৫ এর আহবায়ক বেদারুল ইসলাম বাবলা, জনপ্রিয় সংগীত শিল্পী এবং শিল্পী মোহনের ঘনিষ্ঠজন মাহবুব শাহ, ছড়াকার এবং ক্রান্তির প্রাক্তন সদদ্য মনজুর কাদের, নজরুল একাডেমী নর্থ আমেরিকার সম্পাদক শাহ আলম দুলাল, সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির প্রেসিডেন্ট বব দেবাশিস দাস, জনপ্রিয় আবৃত্তিকার গোপন সাহা ও শিল্পী ওবায়দুল্লাহ মামুন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে মাহবুবুল হায়দার মোহনের বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত মিনহাজ আহমেদ শাম্মু’র বিশেষ ভিডিও প্রদর্শনী সমবেত সুধিজনকে শিল্পীর জীবন এবং কর্ম সম্বন্ধে অনেক অজানা তথ্য জানায়। এক মিনিট নীরবতা পালন শেষে মৌলানা মোহাম্মদ আবদুল কাইউম এর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। খ্যাতনামা অভিনেত্রী রেখা আহমেদ তাঁর আবেগময় বক্তব্যে বলেন, মোহনদের কখনো মৃত্যু হয়না, তার আত্মা নিশ্চয়ই আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তিনি ক্রান্তির যুক্তরাষ্ট্র শাখা গঠন নিয়ে শিল্পী মোহনের সাথে কথাবার্তার স্মৃতিচারণও করেন। সংগীত পরিচালক নাদিম আহমেদ বিশ্ব সাহিত্য কেন্দ্র নিউ ইয়র্ক আয়োজিত মাহবুবুল হায়দার মোহনের একক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা স্মরণ করে বলেন, তাঁর সেদিনকার প্রানবন্ত পরিবেশনা এখনো মনের ভেতর গেঁথে আছে। জনাব নাদিম শিল্পী মোহনের বিভিন্ন মৌলিক সৃষ্টির যথাযথ রক্ষনাবেক্ষনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রবীন সাংবাদিক মনজুর আহমেদ বলেন, সময়ের প্রয়োজনেই যুগে যুগে মোহনদের আবির্ভাব হয়ে থাকে। ব্যক্তিগত ভাবে চেনার অনেক আগে থেকেই তাকে চিনতাম তার সকল মহৎ কর্মকাণ্ডের মাধ্যমে। ঢাকার রাজপথ, শহীদ মিনার কিংবা মুক্তমঞ্চের মতো স্থানগুলো ছিল শিল্পী এবং বিপ্লবী মোহনের আসল ঠিকানা। স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা এবং খ্যাতনামা কণ্ঠশিল্পী শহীদ হাসান শিল্পী মোহনের কথা বলতে গিয়ে বরাবরের মতোই আবেগে আপ্লুত হন। তাঁর লেখা
এবং সুরে ‘লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে’ গানটি বাংলাদেশে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গেয়ে ব্যাপক জনপ্রিয় করেন শিল্পী মোহন। শহীদ হাসান জানান অসুস্থ হয়ে মোহন যখন থাইল্যান্ড এবং ভারতে অবস্থান করছিলেন তখন আমার সাথে নিয়মিত ফোনে কথা হোতো। তিনি এই বীর মুক্তিযোদ্ধা এবং সংগীত শিল্পীর স্মৃতি রক্ষার্থে আন্তরিক ভুমিকা পালনের আকাংখা ব্যাক্ত করেন। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় সংগীতগুরু মুত্তালিব বিশ্বাস মাহবুবুল হায়দার মোহনের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কিছু গল্প শোনান। এর আগে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট এবং ফোবানা ২০১৫ এর আহবায়ক বেদারুল ইসলাম বাবলা বেশ ক’বছর আগে নিউ ইয়র্কে আয়োজিত ফোবানায় একজন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহনের যোগদান এবং গান গেয়ে সবাইকে বিমোহিত করার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের সভাপতি এবং উপমহাদেশের কিংবদন্তী লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রয় তাঁর বক্তব্যে বাংলাদেশের সংগীত শিল্পীদের কল্যানে বিভিন্ন আন্দোলন এবং উদজোগে মোহনকে ডান হাতের মতো পেতেন বলে জানান । নিউ ইয়র্কে এসেও তাঁদের অনেক স্মৃতিময় সময় কেটেছে বলে তিনি উল্লেখ করেন। শিল্পী রথীন্দ্রনাথ রয় মাহবুবুল হায়দার মোহনকে মরণোত্তর সম্মাননা প্রদানের জন্যে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ আহবান জানান। মরনব্যধি ক্যানসারে আক্রান্ত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহনের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়ানের পর তাঁর আন্তরিক শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের মতো প্রবাসেও গনসংগীত চর্চার উপর গুরুত্ব আরোপ করে ক্রান্তি শিল্পী গোষ্ঠীর শাখা খোলার পরামর্শ দেন।
মাহবুবুল হায়দার মোহনের তৃতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রবাসের অনেক বিশিষ্টজন যোগ দেন। যাদের ভেতর রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ, ফোবানা ২০১৫ এর সদস্য সচিব জাকারিয়া চৌধুরী , শোটাইম মিউজিক এন্ড প্লে’র সিইও আলমগীর খান আলম, ফোবানা ২০১৫ এর সহকারী সদস্য সচিব আবদুল কাদের চৌধুরী শাহীন,চ্যানেল আই এর যুক্তরাষ্ট্রের সিওও আবিদ রহমান, নোঙর টিভির পরিচালক জাহেদ শরীফ, বাংলা টিভি নিউ ইয়র্কের পরিচালক শারমিন রেজা ইভা, সাংবাদিক নিহার সিদ্দিকি, শিল্পী টিপু আলম, ডিজাইনার শাকিল মিয়া, একাত্তর টিভির সাংবাদিক তাওহিদা সুমি, একটিভিস্ট নুশরাত তন্বী,স্যামস এর পরিচালক জোশী চৌধুরী , বাংলাদেশ সোসাইটির নেতা মোহাম্মদ সাদি মিন্টু, সাহিত্য একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, জনপ্রিয় গীটার বাদক সানভির শান্ত, ড্রামার রিচারড মধু, আলোকসম্পাত শিল্পী সায়েম শেখ সহ আরও অনেকে।
এবং সুরে ‘লক্ষ্যএবং সুরে ‘লক্ষ লক্ষ প্রানের বিনিময়ে’ গানটি বাংলাদেশে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে গেয়ে ব্যাপক জনপ্রিয় করেন শিল্পী মোহন। শহীদ হাসান জানান অসুস্থ হয়ে মোহন যখন থাইল্যান্ড এবং ভারতে অবস্থান করছিলেন তখন আমার সাথে নিয়মিত ফোনে কথা হোতো। তিনি এই বীর মুক্তিযোদ্ধা এবং সংগীত শিল্পীর স্মৃতি রক্ষার্থে আন্তরিক ভুমিকা পালনের আকাংখা ব্যাক্ত করেন। বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় সংগীতগুরু মুত্তালিব বিশ্বাস মাহবুবুল হায়দার মোহনের সাথে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কিছু গল্প শোনান। এর আগে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট এবং ফোবানা ২০১৫ এর আহবায়ক বেদারুল ইসলাম বাবলা বেশ ক’বছর আগে নিউ ইয়র্কে আয়োজিত ফোবানায় একজন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহনের যোগদান এবং গান গেয়ে সবাইকে বিমোহিত করার স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের সভাপতি এবং উপমহাদেশের কিংবদন্তী লোকসংগীত শিল্পী রথীন্দ্রনাথ রয় তাঁর বক্তব্যে বাংলাদেশের সংগীত শিল্পীদের কল্যানে বিভিন্ন আন্দোলন এবং উদজোগে মোহনকে ডান হাতের মতো পেতেন বলে জানান । নিউ ইয়র্কে এসেও তাঁদের অনেক স্মৃতিময় সময় কেটেছে বলে তিনি উল্লেখ করেন। শিল্পী রথীন্দ্রনাথ রয় মাহবুবুল হায়দার মোহনকে মরণোত্তর সম্মাননা প্রদানের জন্যে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত বর্তমান বাংলাদেশ সরকারের প্রতি বিশেষ আহবান জানান। মরনব্যধি ক্যানসারে আক্রান্ত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহনের খোঁজখবর নিয়েছেন এবং প্রয়ানের পর তাঁর আন্তরিক শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের মতো প্রবাসেও গনসংগীত চর্চার উপর গুরুত্ব আরোপ করে ক্রান্তি শিল্পী গোষ্ঠীর শাখা খোলার পরামর্শ দেন।
মাহবুবুল হায়দার মোহনের তৃতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে প্রবাসের অনেক বিশিষ্টজন যোগ দেন। যাদের ভেতর রয়েছেন বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাইদ, বরনমালা সম্পাদক মাহফুজুর রহমান, জন্মভুমি সম্পাসক রতন তালুকদার, এনা সম্পাদক মিজানুর রহমান, এনটিভির তউহিদুল ইসলাম, উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মিথুন আহমেদ, ফোবানা ২০১৫ এর সদস্য সচিব জাকারিয়া চৌধুরী , শোটাইম মিউজিক এন্ড প্লে’র সিইও আলমগীর খান আলম, ফোবানা ২০১৫ এর সহকারী সদস্য সচিব আবদুল কাদের চৌধুরী শাহীন,চ্যানেল আই এর যুক্তরাষ্ট্রের সিওও আবিদ রহমান, নোঙর টিভির পরিচালক জাহেদ শরীফ, বাংলা টিভি নিউ ইয়র্কের পরিচালক শারমিন রেজা ইভা, সাংবাদিক নিহার সিদ্দিকি, শিল্পী টিপু আলম, ডিজাইনার শাকিল মিয়া, একাত্তর টিভির সাংবাদিক তাওহিদা সুমি, একটিভিস্ট নুশরাত তন্বী,স্যামস এর পরিচালক জোশী চৌধুরী , বাংলাদেশ সোসাইটির নেতা মোহাম্মদ সাদি মিন্টু, সাহিত্য একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, জনপ্রিয় গীটার বাদক সানভির শান্ত, ড্রামার রিচারড মধু, আলোকসম্পাত শিল্পী সায়েম শেখ সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শিল্পী মোহনের ছোটভাই সাংবাদিক আকবর হায়দার কিরন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes