মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র গঠিত
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাদের এক বিশেষ সভা মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা রেজাউল বারীর সঞ্চালনায় গত বুধবার জ্যাকসন হাইট্স্থ খাবার বাড়ী চায়নিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বর্তমান অবস্থা এবং মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে তাদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করার জন্য ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ’ নামে একটি সংগঠনের প্রয়োজনীয়তা উপস্থাপন করা হয়। উপস্থিত সকলে এ ব্যাপারে সম্মতি জ্ঞাপনের পর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি মনোনীত করা হয়।
আহ্বায়ক কমিটির কর্মকর্তারা হলেন মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ-আহ্বায়ক, মুক্তিযোদ্ধা লাবলু আনসার-যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক-যুগ্ম আহ্বায়ক, মুক্তিযোদ্ধা রেজাউল বারী-সদস্য-সচিব। সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল মিয়া এবং মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিক (চেয়ারম্যান)।
এ আহ্বায়ক কমিটি সংগঠনের গঠনতন্ত্র, কর্মসূচি প্রণয়ন, সদস্য সংগ্রহ ও উপদেষ্টা পরিষদ গঠনপূর্বক আগামী ডিসেম্বর মাসের মধ্যে কর্মসূচিভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে। একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সকল ক্ষমতাও প্রদান করা হয় আহবায়ক কমিটিকে। চলতি মাসে একটি সংবাদ সম্মেলন ও ইফতার পার্টির আয়োজন করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়। দ্রুত একটি খসড়া গঠনতন্ত্র তৈরীর জন্য আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য-সচিবকে নিয়ে একটি সাব কমিটি গঠন করা হয়েছে একইসাথে। এই কমিটি আগামী ২ (দুই) মাসের মধ্যে খসড়া গঠনতন্ত্র আহ্বায়ক কমিটির সভার উপস্থাপন করবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় আলোচনা ও মতামত প্রদান করেন মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক, মীর আব্দুল কাদির, শওকত আকবর রিচি, এনামুল হক, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, এবিএম সিদ্দীক (চেয়ারম্যান), নুরুল ইসলাম ও রেজাউল বারী।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!