‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুক্তরাষ্ট্র শাখা’র নতুন কমিটি : আহ্বায়ক মুহিত, জহুরুল সদস্য সচিব
নিউইয়র্ক: ‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুক্তরাষ্ট্র শাখা’র মেয়াদোত্তীর্ণ কমিটির স্থলে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি। সংবাদ পত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন (প্রধান আন্তর্জাতিক সমন্বয়কারী)।
মাইনউদ্দিন জানান, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি ২৫ মার্চ, ২০১৭ ইং এক প্রজ্ঞাপনে মোহাম্মদ আব্দুল মুহিতকে আহ্বায়ক এবং মো: জহুরুল ইসলামকে সদস্য সচিব করে ‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুক্তরাষ্ট্র শাখা’র ২১ সদস্যের কমিটিকে অনুমোদন দেয়। এর আগে ২৪ মার্চ, ২০১৭ ইং অপর এক প্রজ্ঞাপনে মেয়াদোত্তীর্ণ জাকারিয়া চৌধুরীর কমিটিকে বাতিল করা হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইনউদ্দিনকে প্রধান আন্তর্জাতিক সমন্বয়কারী হিসাবে বিশ্বের বিভিন্ন দেশে সাংগঠনিক কার্যক্রম বা প্রস্তুতি কমিটি গঠনের জন্য লিখিতভাবে দায়িত্ব দেয়া হয়। তারই ধারাবাধিকতায় মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুক্তরাষ্ট্র শাখা’র সভাপতি ও সাধারন সম্পাদকের সম্মতিতেই গত ২১ মার্চ, ২০১৭ ইং মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভায় ‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুক্তরাষ্ট্র শাখা’ কমিটি বিলুপ্ত করা হয় যা ৩ ডিসেম্বর, ২০১৬ সালে এই মেয়াদোত্তীর্ণ ‘মুক্তিযোদ্ধা যুব কমান্ড, যুক্তরাষ্ট্র শাখা’ কমিটিকে অবহিত করা হয়েছে।
আহ্বায়ক মো: আব্দুল মুহিত, সদস্য সচিব মো: জহুরুল ইসলাম। কমিটিতে বাকী ১৯ জন সদস্য। এরা হলেন: আবুল বাশার মিলন, মো: কামরুজ্জামান, অধ্যাপক আতাউর রহমান, শামীম আহমেদ, রফিকুল ইসলাম, নিজামউদ্দিন সোহেল, রফিকুল ইসলাম, আজহারুল ইসহাক, কাজী মনিরুজ্জামান মিলন, এম এন আহমেদ জিন্নাত, মো: নাসিরুল্লাহ, মো: সালাউদ্দিন চৌধুরী, মুকুল মিয়া, মো: আইন উদ্দিন (আইন), শামীম আহমেদ, ভবতোষ চন্দ্র সাহা, মো: আব্দুল হালিম, হাফেঝ আবুবকর সিদ্দিকী ও প্রবাষ। বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ