Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মুখ ও নিঃশ্বাসে দুর্গন্ধ?

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: February 4, 2014 | 4:49 PM

মুখের দুর্গন্ধ একটি বিরক্তিকর ব্যাপার। তবে একটু সচেতন হলে এমন বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। মুখের দুর্গন্ধ অনেক কারণেই হয়। যেমন: যদি মুখ নিয়মিত, ঠিকমতো পরিষ্কার করা না হয়, দাঁতের ফাঁকে ফাঁকে খাবার জমে থাকলে, মুখে ঘা থাকলে, পানি কম পান করলে ইত্যাদি কারণে হয়ে থাকে। এই দুর্গন্ধ থেকে কে না সহজেই মুক্তি চায়? প্রতিবার খাবার গ্রহণের পর মুখ ভালোভাবে পরিষ্কারের পাশাপাশি দৈনিক পর্যাপ্ত পরিমাণ পানি, ভিটামিন সি সমৃদ্ধ খাবার ও চা পানের মাধ্যমে এমন বিরক্তিকর অবস্থা এড়ানো যায়।
নিয়মিত মুখ গরগরা ও পর্যাপ্ত পানি পান করা। বারবার পানি পানে অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধুয়ে যাবে এবং মুখ গন্ধ হবে না। শরীরে পানিশূন্যতা থাকলে লালা তৈরি কম হয়। ফলে মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি বেশি হয় ও দুর্গন্ধ সৃষ্টি করে। আর লালা ঠিকমতো তৈরি হলে লালাস্রোতে ব্যাকটেরিয়া মুখ থেকে পরিষ্কার হয়ে যায়।
আপেল মুখ পরিষ্কার রাখে। যখন আপেলে কামড় দেওয়া হয়, তখন লালাগ্রন্থি উত্তেজিত হয় এবং বেশি বেশি লালা তৈরি করে। ফলে লালা দিয়ে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মুখ থেকে ধুয়ে যায়। এতে মুখ পরিষ্কার থাকে ও নিঃশ্বাস হয় নির্মল।
ভিটামিন সি ব্যাকটেরিয়া ধ্বংসকারী। ভিটামিনসমৃদ্ধ খাবার যেমন: কমলা, লেবু, মিষ্টি লেবু এবং সব ধরনের সাইট্রাস ফল খেলে মুখ ও নিঃশ্বাস পরিষ্কার থাকে।
চা মুখ ও নিঃশ্বাস পরিষ্কার রাখতে সাহায্য করে। চায়ের কিছু উপাদান মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী, এমনকি গলাব্যথা সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে।  মেডিসিন নেট।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV