Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মুসলমান বন্দিদের রমজানে শূকরের মাংস না দেয়ার নির্দেশ মার্কিন জজ’র

অনলাইন ডেস্ক পঠিত: 23 বার

প্রকাশিত: May 28, 2018 | 1:17 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রমজান মাসে মুসলমান বন্দিদেরকে শুকরের মাংস দিতে মানা করেছেন মার্কিন জজ। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান মুসলিম রিলেশন্স’ তথা কেয়ারের পক্ষ থেকে ২৫ মে শুক্রবার এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

আলাস্কা অঙ্গরাজ্যের সকল কারা কর্তৃপক্ষের জন্যে সেখানকার জজ শুক্রবারই এ নির্দেশ দিয়েছেন। এর ৩ দিন আগে কেয়ারের পক্ষ থেকে ঐ আদালতে আবেদন জানানো হয়েছিল শূকরের মাংস মুসলিম বন্দিদের মধ্যে সরবরাহ না করতে। আলাস্কার এঙ্করেজ কারেকশনাল কমপ্লেক্সে মূলত: শূকরের মাংস এবং শূকরের চবি দিয়ে রান্না করা খাবার দেয়া হয় বন্দিদের মধ্যে। সেখানকার কয়েকজন মুসলমান রোজাব্রত পালন করছেন। তারা কারা কতৃপক্ষের নিকট হালাল খাদ্য প্রদানের দাবি করে কোন সাড়া না পাওয়ায় কেয়ার এই মামলা করতে বাধ্য হয়।

কেয়ারের ন্যাশনাল লিটিগেশন ডাইরেক্টর লিনা মাশ্রি জানান, ্এখন থেকে মুসলমান বন্দিরা শূকরের মাংস ক্ষেতে বাধ্য হবেন না। বিশেষ করে রমজান মাসে তাদেরকে হালাল খাদ্যই দিতে হবে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV