মুসলিম-আমেরিকান এডভাইজারি কাউন্সিল বিল মুসলমানদের সমর্থন চাইলেন অ্যাসেম্বলিম্যান লুইস
ইউএসএনিউজঅনলাইন.কম – অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এবং বাংলাদেশীদের বন্ধু হিসেবে পরিচিত অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ‘নিউইয়র্ক মুসলিম আমেরিকান এডভাইজারি কাউন্সিল’ নামে একটি বিল তুলতে যাচ্ছেন। এই বিলটি পাস হলে এটি হবে গভর্নমেন্ট এবং মুসলিম কমিউনিটির মধ্যে একটি ব্রিজ।
বিলটি পাস করার জন্য নিউইয়র্কে বসবাসরত মুসলমানরা তাদের নিজ এলাকার প্রতিনিধিদের বিলটি সমর্থন করে লবিং করার জন্য অনুরোধ জানিয়েছেন। জানা যায় সিনেটর পার্কার ইতোমধ্যে এই বিলটি স্টেট সিনেটে উত্থাপন করেছেন। তিনি তা পাস করানোর জন্য লবিং চালিয়ে যাচ্ছেন। নিউইয়র্কে স্টেট অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করবেন অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা। এজন্য তার স্পন্সর দরকার। নিউইয়র্কে বসবাসরত মুসলমানরা যদি তাদের নিজ নিজ সিনেটর এবং অ্যাসেম্বলিম্যানের কাছে বিলটি সমর্থন করার জন্য অনুরোধ জানান তাহলে তা সহজে পাস করা সম্ভব হবে।
এটি পাস হলে মুসলমানদের কালচারাল, ফাইন্যান্সিয়াল এবং সামাজিক ইস্যুগুলো সহজে তুলে ধরা সম্ভব হবে সিনেট এবং অ্যাসেম্বলিতে বলে অ্যাসেম্বলিম্যান লুইস জানিয়েছেন। এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য অ্যাসেম্বলিম্যান অফিসে ৭১৮-৯১৩-২৬২০ এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








