মুসলিম ট্যালেন্ট হান্ট নিউইয়র্ক’র বার্ষিক ইসলামিক কম্পিটিশন অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসলামিক ভাবধারার যুব সংগঠন ‘মুসলিম ট্যালেন্ট হান্ট নিউইয়র্ক’র উদ্যোগে আকসা সালাম মসজিদ ম্যানহাটন এ অনুষ্ঠিত হয় ৪র্থ বার্ষিক ইসলামিক কম্পিটিশন। উক্ত কম্পিটিশনে কেরাত, হামদ-নাত, আজান, বক্তৃতা, জেনারেল নলেজ বিষয়ে নিউইয়র্কের বিভিন্ন ইসলামিক সেন্টার ও মসজিদ থেকে আগত ৬৭ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে। দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীসহ সেন্টারের শিক্ষক, গার্ডিয়ান, আফ্রিকান আমেরিকান, বাঙ্গালী পাকিস্তানীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে।
হাফিজ নজম উদ্দিনের পরিচালনায় কম্পিটিশন পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন ফুলতলী ইসলামিক সেন্টার, জামাইকা’র ইমাম ও খতিব প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সাজিদুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আকসা সালাম মসজিদ ম্যানহাটনের ইমাম ও খতিব কানাটে। মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ফুলতলী ইসলামিক সেন্টার, জামাইকার হিফজুল কুরআন শাখার প্রধান শিক্ষক হাফিজ কারী মাওলানা জুবায়ের আহমদ রাজু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম, মুহিবুর রহমান সুহেল, আলমগীর হুছাইন, মালিক শেখ, লুৎফুর রহমান রুহেল, মির্জা উজ্জ্বল, মোহাম্মদ এ রহমান বদরুল, ফারুক মিয়া, আবুল কাহার, হাফিজ আব্দুল্লাহ, হাফিজ ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কারী আবিদুজ্জামান, মাওলানা এম হুছাইন। সার্বিক তত্বাবধানে ছিলেন কারী মাওলানা নাঈম আকঞ্জি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার দেয়া হয় একটি ল্যাপটপ, দ্বিতীয় টেবলেট, তৃতীয় ঘড়ি, জায়নামাজ, টেবিল ল্যাম্প প্রভৃতি।অনুষ্ঠান সমাপনীতে প্রিন্সিপাল মাওলানা সৈয়দ সাজিদুল হক মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








