মুসলিম বিদ্বেষের কারণে ইসরাইলি প্রধানমন্ত্রীর ছেলে ফেসবুকে নিষিদ্ধ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু মুসলিম বিরোধী পোস্ট দেয়ার কারণে ফেসবুকে ২৪ ঘন্টার জন্য নিষিদ্ধ হয়েছেন। অভিযোগ আছে, তিনি ফেসবুকের পোস্টে সব মুসলিমকে ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছেন। এ জন্য রোববার তাকে সাময়িকভাবে ফেসবুক ব্লক করে দেয়। গত সপ্তাহে তিনি সামাজিক যোগাযোগ বিষয়ক এই প্লাটফরমে একটি পোস্ট দেন। তাতে লিখেছেন, সব মুসলিম ইসরাইল ছাড়লে তিনি এর পক্ষে থাকবেন। ওই পোস্ট মুছে দেয় ফেসবুক। এ ছাড়া গত সপ্তাহে ফিলিস্তিনি অস্ত্রধারীদের হাতে নিহত হয় ইসরাইলের দু’জন সেনা সদস্য। এ হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে তিনি একটি পোস্ট দেন।
ওই পোস্টও মুছে দেয় ফেসবুক। ২৭ বছর বয়সী ইয়ার নেতানিয়াহু ইসরাইল থেকে ফিলিস্তিনিদের নির্মূল চান। রোববার তিনি মুছে দেয়া পোস্টের স্ক্রিনশট প্রকাশ করেন। এটা ফেসবুকের নির্দেশনার লঙ্ঘন। ফেসবুক এর অল্পক্ষণ পরেই তাকে ২৪ ঘন্টার জন্য নিষিদ্ধ করে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








