Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মুয়েলারের রাশিয়া তদন্তে প্রথম সাজা ডাচ আইনজীবীর

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: April 4, 2018 | 1:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের যোগসাজশের অভিযোগে যে তদন্ত চলছে, তার অধীনে প্রথম সাজা পেলেন একজন ডাচ আইনজীবী। তাকে মঙ্গলবার ৩০ দিনের কারাদ- দেয়া হয়েছে। মার্কিন ফেডারেল এজেন্টদের কাছে মিথ্যা বলার অপরাধে তাকে এই সাজা দেয়া হয়। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। খবরে বলা হয়, সাজাপ্রাপ্ত আইনজীবীর নাম আলেক্স ভ্যান দার জাওয়ান। ৩৩ বছর বয়সী এই আইনজীবী এর আগে ট্রাম্প শিবিরের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের সঙ্গে কাজ করেছেন।

৩০ দিনের কারাদ-ের পাশাপাশি তাকে ২০ হাজার ডলার জরিমানা দিতে বলা হয়েছে। ট্রাম্প শিবিরের সাবেক উপদেষ্টা রিক গেটসের সঙ্গে যোগাযোগ থাকার বিষয়ে এফবিআইকে মিথ্যা বলেছিলেন ভ্যান দার জাওয়ান। পরে তিনি মিথ্যা বলার বিষয়টি স্বীকার করে নেন। বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের নেতৃত্বাধীন এই মামলার চতুর্থ ব্যক্তি হিসেবে মিথ্যা বলার অভিযোগে দোষ স্বীকার করেছিলেন তিনি। তবে প্রথম সাজা পেলেন তিনিই। অ্যালেক্স ভ্যান দার ছাড়াও রিক গেটস, সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন, ট্রাম্প শিবিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জর্জ পাপাদোপোলাসও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।
অ্যালেক্স ভ্যান দার প্রখ্যাত আইনি সেবাদাতা প্রতিষ্ঠান স্ক্যাডেন আর্পসে কাজ করতেন। ২০১২ সালে তিনি আন্তর্জাতিক সমালোচনায় ইউক্রেনের রাশিয়া সমর্থিত সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পক্ষে একটি প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন। ওই প্রতিবেদনে অর্থায়ন করেছিলেন ম্যানাফোর্ট।
ম্যানাফোর্টের বিরুদ্ধে আর্থিক অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তিনি দোষ স্বীকার করেননি। এছাড়া রাশিয়ার নির্বাচনকেন্দ্রীক হস্তক্ষেপে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন তিনি।
সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেন্সটেইনের দাখিল করা মেমোতে দেখা গেছে, ম্যানাফোর্ট রাশিয়া সরকারের সঙ্গে যোগসাজশ করে কাজ করেছেন, এমন অভিযোগ তদন্ত করার সরাসরি এখতিয়ার রয়েছে মুয়েলারের। 
ট্রাম্প নিজে অবশ্য তার নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার যোগসাজশ থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এই অভিযোগ নিয়ে বিশেষ কৌঁসুলি মুয়েলার ও কংগ্রেস যেই তদন্ত চালাচ্ছে, তাকে ‘উইচ হান্ট’ বলে আখ্যা দিয়েছন প্রেসিডেন্ট। মঙ্গলবার তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘রাশিয়াকে নিয়ে ডনাল্ড ট্রাম্পের মতো কঠোর সম্ভবত কেউই হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি রাশিয়ার সঙ্গে যোগসাজশই করে থাকি, তাহলে তা ভালোই হতো, খারাপ নয়। প্রায় সবাই এই বক্তব্যের সঙ্গে একমত, কিছু বোকা লোক ছাড়া।’
উল্লেখ্য, মিথ্যা বলার দায়ে সর্বোচ্চ ৬ মাস সাজা পেতে পারতেন ভ্যান ডার জাওয়ান। তবে তার আইনজীবীরা জরিমানা প্রদান ও যুক্তরাষ্ট্র ত্যাগের প্রতিশ্রুতির মাধ্যমে সাজা কমান। মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক অ্যামি বারমান জ্যাকসন রায় দেওয়ার সময় বলেন, যেই তদন্তের আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে, সেই তদন্তের দায়িত্বে থাকা দলের কাছে যাতে কেউ মিথ্যা না বলে, সেজন্য এই সাজা গুরুত্বপূর্ণ।
ভ্যান দারের বিরুদ্ধে যেই ফৌজদারি মামলা রয়েছে, তা সরাসরি রাশিয়ার নির্বাচনী হস্তক্ষেপের সঙ্গে জড়িত নয়। তবে এ থেকে ম্যানাফোর্টের বিষয়ে নতুন তথ্য পাওয়া গেছে। এছাড়া গেটস সহ ট্রাম্প শিবিরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়েও নতুন অনেক কিছু উঠে এসেছে।
সরকারি কৌঁসুলিরা বিচার চলাকালে ভ্যান দার জাওয়ানকে সাজা দেওয়ার ব্যাপারে কিছু বলেন নি। তবে তারা বলেছেন, তিনি বারবার তদন্ত দলকে মিথ্যা বলেছেন। ভ্যান দারের আইনজীবীরা যুক্তি দেখান যে, তিনি তার ওই ভুল সিদ্ধান্তের জন্য যথেষ্ট পরিণতি ভোগ করেছেন। এছাড়া আইনজীবীরা ভ্যান দারকে লন্ডনে ফিরে যেতে দেয়ার অনুমতি দেয়ারও আহবান জানান। লন্ডনে তিনি নিজের গর্ভবতী স্ত্রীর সঙ্গে থাকেন। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV