Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বাজেট বরাদ্দ ইস্যু : ফের শাটডাউন আতঙ্কে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: December 21, 2018 | 12:21 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেট বরাদ্দের ইস্যুতে ফের সরকারী কার্যক্রম স্থগিতের আতঙ্কে পড়েছে ওয়াশিংটন। শেষরক্ষার জন্য স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস মেক্সিকো সীমান্তের জন্য অর্থ বরাদ্দ রেখে স্বল্পমেয়াদী সরকারী ব্যয় বিলে অনুমোদন দেয়। তবে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেটে এই বিল বাদ পড়ে যেতে পারে। বিবিসি

ইতোমধ্যেই মার্কিন সরকারী কার্যক্রম স্থগিত হয়ে পড়ার আতঙ্কে বৃহস্পতিবার মার্কিন শেয়ার বাজারের সূচক ২ শতাংশ হ্রাস পেয়ে ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনি¤œ।

বৃহস্পতিবার হাউসের স্পিকার পল রায়ান এবং রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, বাজেটে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ না থাকলে স্বল্পমেয়াদী বাজেট বিলে স্বাক্ষর করবেন না তিনি। এই প্রেক্ষিতে ৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত মার্কিন সরকারী সংস্থাগুলোর কার্যক্রম চলমান রাখতে বৃহস্পতিবার রাতে হাউসের নি¤œকক্ষ ২১৭’র মধ্যে ১৮৫টি ভোটে সরকারী ব্যয়ের বিলে অনুমোদন দেয়। যার মধ্যে অন্তুভুর্ক্ত রয়েছে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ৫০০ কোটি ডলার।

তবে স্থানীয় সময় শুক্রবার রাতে ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ সিনেটে বাজেট বিলের প্রস্তাব আটকে যেতে পারে। যদি শুক্রবার রাতের মধ্যে কংগ্রেস সাময়িক ব্যয় বিল নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয় তবে ফের মার্কিন ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যেই ডেমোক্রেট নেতা চাক শুমার বলে দিয়েছেন, ‘সবাই জানে, এটি সিনেটে কখনোই পাশ হবে না।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV