Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি : পেন্টাগন প্রধান

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: February 17, 2019 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানাহান শনিবার বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অপরাধচক্র, মানব পাচারকারী ও অবৈধ শরণার্থীদের ব্যাপক তৎপরতাকে ‘আগ্রাসন’ অভিহিত করে মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত জুড়ে জরুরি অবস্থা জারি করেন শুক্রবার। এরফলে তিনি কংগ্রেসকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় তহবিল থেকে দেয়াল নির্মাণের জন্য অর্থ নিতে পারবেন।

তবে তার এই জরুরি অবস্থা ঘোষণার পরপরই আদালতে একে চ্যালেঞ্জ করা হয়েছে।

জার্মানিতে শ্যানাহান বলেন, ‘তাই আমরা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’

জরুরি অবস্থা জারির ফলে প্রেসিডেন্টের হাতে কিছু বিষয়ে অগাধ ক্ষমতা চলে আসবে যা ব্যবহার করে তিনি কংগ্রেসকে পাশ কাটাতে পারবেন।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, এ ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রাম্প সামরিক খাতের নির্মাণ প্রকল্পের ৩৬০ কোটি ডলার, মাদকবিরোধী প্রকল্পের জন্য ২৫০ কোটি ডলার, এবং ট্রেজারি বিভাগের ৬০ কোটি ডলার দেয়াল নির্মাণে বরাদ্দ দিতে পারবেন। আর এর সাথে যোগ হবে বৃহস্পতিবার রাতে কংগ্রেসে পাস হওয়া ১৩৭ দশমিক ৫ কোটি ডলারের প্যাকেজ।

সব মিলে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের হাতে চলে আসবে প্রায় ৮শ’ কোটি ডলার। যদিও সীমান্তের ২ হাজার মাইল জুড়ে দেয়াল নির্মাণের মোট খরচ ২ হাজার ৩শ’ কোটি ডলারের তুলনায় এ তহবিল অনেকটাই কম। তবে ট্রাম্প কংগ্রেসের কাছে দেয়ালের জন্য যে ৫৭০ কোটি ডলার চেয়েছিলেন তার তুলনায় এই তহবিল বেশি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV