Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

মেসি গ্রেফতার!

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: June 20, 2018 | 5:14 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : চলছে রাশিয়া ২০১৮ বিশ্বকাপ। আর সেখানে খেলতে অন্য দলের মতো সেখানে অবস্থান করছে আর্জেন্টিনাও। তবে, হঠাৎ করেই মেসিকে ধরলো পুলিশ। ভক্তরা চমকে উঠলেও এবার নিজেদের ঠিক করে নিন। কারণ এই মেসি সেই মেসি নয়। তিনি হলেন, ইরানের রেজা পারাসতেশ। মেসির লুক এ লাইক। গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন।

এবারই প্রথম নয়। এর আগে ইরানের মেসি রেজাকে গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে। তার গাড়িও জব্দ করা হয়েছিল। কারণ, হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হই চই করতে থাকেন যে রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সঙ্গে সেলফি তুলতে চান।

লিওনেল মেসির সঙ্গে তার চেহারা-অবয়বের অনেক মিল। বিশ্বকাপের সময় মতো আরও বেশি উচ্চতায় উঠে গেছেন রেজা। মেসির লুক এ লাইক হওয়ায় হয়রানিও কম হয়নি। খবর বেরোয় ইরানিয়ান মেসি নাকি রাশিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে রেজা নিজেই সংবাদটা উড়িয়ে দেন।

মেসির আদলের কারণে ওখানে তার প্রচুর ফলোয়ার। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে মিলের কারণে খ্যাতির বিড়ম্বনার কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন। ওখানে সামনে পেছনে পুলিশের সাথে হেঁটে যেতেও দেখা যাচ্ছে তাকে।

চলমান বিশ্বকাপে রাশিয়ায় হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোতে। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। মস্কোতে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।

কিন্তু নিজের ইনস্টাগ্রামে সব পরিষ্কার করেছেন ইরানিয়ান মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে মস্কোতে জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা সত্যি না। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফ্যানরা আমার সঙ্গে সেলফি তুলতে থাকেন। তাতে ট্র্যাফিক জ্যাম হয়ে যায়। এটা দেখে মস্কো পুলিশ আমাকে খুব বিনীতভাবেই এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যান। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সাথে সেলফি তুলেছেন এবং অটোগ্রাফ নিয়েছেন। সূত্র: সময় টিভি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ