মোটা মানুষের কিডনি বিকলের ঝুঁকি
ডেস্ক: মানুষের দেহে গুরুত্বপূর্ণ একটি কোষগত প্রক্রিয়াকে (অটোফ্যাগি) দমিয়ে রাখে স্থূলতার সমস্যা। কিডনির কোষের ক্ষয় প্রতিরোধে সক্ষম এ প্রক্রিয়াটি। কিন্তু, মোটা মানুষের ক্ষেত্রে যেহেতু প্রক্রিয়াটিই ব্যাহত হয়, তাই তাদের কিডনি বিকলের সমূহ ঝুঁকি রয়েছে। কিডনির কোন দীর্ঘস্থায়ী ও জটিল সমস্যায় আক্রান্ত মানুষটি যদি স্থূলকায় হন, সেক্ষেত্রে তার কিডনি বিকল হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়ে যায়। কিন্তু, ঠিক কিভাবে সেটি ঘটে, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয় গবেষকদের কাছে। জাপানে অবস্থিত শিগা ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সের কোসুকে ইয়ামাহারা, তাকাশি উজু ও তাদের সহ-গবেষকরা ধারণা করছেন, স্থূলতার কারণে অটোফ্যাগি প্রক্রিয়াটি মন্থর হয়ে যাওয়াই কিডনি বিকলের মূল কারণ। এ প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত প্রোটিন ও ত্রুটিপূর্ণ অন্যান্য উপাদান সরাতে সহায়তা করে। অ্যামেরিকান সোস্যাইটি অব নেফ্রোলজি জার্নালে গবেষণাপত্রটির বিস্তারিত প্রকাশিত হয়েছে।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








