Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মোটা হওয়ায় ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি : বিশ্বের ১ কোটি ৩০ লাখ মানুষ মৃত্যু ঝুঁকিতে!

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: December 18, 2018 | 8:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মোটা হওয়ার কারণে ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে মোটা হওয়ার কারণে ক্যান্সারে পুরুষের চেয়ে নারীরা মারা যাবে দ্বিগুণ। ক্যান্সার জার্নালের এক সমীক্ষা বলছে মোট হয়ে যাওয়ায় নারীদের মধ্যে স্তন ক্যান্সার সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। আর পুরুষদের ক্ষেত্রে আশঙ্কা রয়েছে লিভার ক্যান্সারের। শরীরের অতিরিক্ত ওজন বা ওবেসিটি থেকে বিশ্বের ৩.৯ শতাংশ ক্যান্সার হয়। ওজনের সঙ্গে কোথাও একটা ক্যান্সার হওয়ার প্রবণতা রয়েছে এবং এতে বিশ্বের ১ কোটি ৩০ লাখ মানুষ রয়েছে মৃত্যু ঝুঁকিতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে ২ কোটি ১০ লাখ নতুন ধরনের ক্যান্সার রোগের উল্লেখ পাওয়া যাবে। টাইমস অব ইন্ডিয়া

১৩ ধরনের ক্যান্সারের সঙ্গে ওবেসিটির সম্পর্ক রয়েছে বলে ওই জার্নালে উল্লেখ করা হয়েছে। এতে রয়েছে মেনোপজ পরবর্তী স্তন ক্যান্সার ও লিভার ক্যান্সার। রয়েছে আরও তিনটি ক্যান্সারের আশঙ্কা যার একটি হল প্রস্টেট ক্যান্সার। নতুন সমীক্ষার এক বিশেষজ্ঞ হিউনা সাং-এর কথায়, বেশিরভাগ মানুষই ওবেসিটি ও ক্যানসারের সম্পর্কের কথা জানেন না।
গত চার দশক ধরে বিভিন্ন এলাকা ভিত্তি করে এই সমীক্ষা চালিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা লক্ষ্য করেছেন পুরুষদের ক্ষেত্রে ওবেসিটির মাত্রা ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, মহিলাদের ক্ষেত্রে সেই পরিমাণ ২৪ শতাংশ। বিশ্বের খাদ্যাভ্যাসের বিপুল পরিবর্তনের জেরেই মানুষের ওবেসিটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর জেরে মানুষের খাবারে পুষ্টি ও এনার্জির ঘাটতি থেকে যাচ্ছে। মানুষ হারিয়ে ফেলছে শারীরিক ক্ষমতাও ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV