মোনালিসা আসলে মোনালিসা নন!
ফরাসি বিজ্ঞানী প্যাসকাল কোটে একটি স্পর্শকাতর দাবি করেছেন। তিনি ১০ বছর ধরে গবেষণা করে বলেছেন, লিওনার্দো দা ভিঞ্চি যে অমর চিত্রকর্ম মোনালিসা অঙ্কন করেছেন সেই চিত্রকর্মের নিচে রয়েছে একটি গোপন ছবি। তার ওপর মোনালিসা এঁকেছেন লিওনার্দো। মোনালিসা বর্তমানে রয়েছে লোভরে মিউজিয়ামে। তারা অবশ্য প্যাসকাল কোটের মন্তব্য নিয়ে কোন কথা বলে নি। প্যাসকাল যে দাবি করেছেন যদি তা সত্যি হয় তাহলে এতটা বছর মোনালিসা নিয়ে যে বিস্ময়, যেসব কাহিনী রচিত হয়েছে তার সবটাই হয়তো বিফলে যাবে। মোনালিসার কৃতিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। লন্ডনের অনলাইন দ্য মিরর এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মোনালিসার ছবির নিচে গোপনে একটি ছবি লুকানো রয়েছে। এ ছবিটি নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন কোটে। তাকে ২০০৪ সালে এ ছবিটি ব্যবহারের সুবিধা দেয়া হয়। তারপর থেকে তিনি এ নিয়ে ১০ বছর গবেষণা করেন। বলেন, লিওনার্দো দা ভিঞ্চি যে মাস্টারপিস এঁকেছেন তার নিচে লুকানো রয়েছে আরেকটি ছবি। একদিনে মোনালিসা কে তা নিয়ে বিতর্ক তুঙ্গে। তার ওপর প্যাসকেল কোটের দাবি। এ দুয়ে মিলে বিতর্ক কয়েকগুন বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হয় যে, ফ্লোরেন্টাইনের এক সিল্ক ব্যবসায়ীর স্ত্রী ছিলেন লিসা ঘেরারদিনি। দীর্ঘ সময় ধরে বিশ্বাস করা হয় যে, লিওনার্দো সেই ঘেরারদিনির ছবি এঁকেছেন মোনালিসায়। প্যাসকেল কোটে বলেছেন, আমি যে আবিষ্কার করেছি তাতে অনেক মিথকে থামিয়ে দেবে। নিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা নিয়ে যে দৃষ্টিভঙ্গি আছে তা পাল্টে দেবে আমার আবিষ্কার। তিনি বলেন, যখন আমি লিসা ঘেরারদিনির ছবি পুনঃমেরামত করি তখন এমন একটি পোর্টেট আমার সামনে দেখতে পাই যাকে দেখতে এখনকার মোনালিসা থেকে পুরোপুরি আলাদা। লিসা ঘেরারদিনি ও মোনালিসা এক নারী নন। এখন আমরা মোনালিসার বিভিন্ন লেয়ার বা স্তর নিয়ে কাজ করছি আসলে কি ঘটেছিল তা জানার জন্য। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!