Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মোবাইল ডিভাইস থেকে শিশুদের ক্ষতি সম্পর্কে অবগত নন অভিভাবকবৃন্দ

অনলাইন ডেস্ক পঠিত: 128 বার

প্রকাশিত: February 22, 2014 | 1:22 PM

মোজাহেদুল ইসলাম : 
বর্তমান সময়ে স্মার্টফোন বা ট্যাবলেট পিসি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়েই। কেবল বড়দের হাতেই নয়, এসব আকর্ষণীয় ডিভাইস উঠে যাচ্ছে শিশু-কিশোরদের হাতেও। অনেক স্মার্টফোন বা ট্যাবলেট পিসি এসব শিশু-কিশোরদের জন্য বিশেষভাবে তৈরি হলেও বেশিরভাগ ডিভাইসই আলাদা করে তাদের জন্য তৈরি নয়। ফলে এসব ডিভাইস শিশু-কিশোরদের জন্য সবক্ষেত্রে উপযোগীও নয়। কিন্তু এসব স্মার্ট ডিভাইস শিশু-কিশোরদের জন্য কীভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, সে সম্পর্কে খুব কমই জানেন অভিভাবকরা। সম্প্রতি বিবিসি লার্নিংয়ের এক জরিপ থেকে এমন তথ্য উঠে এসেছে। এই জরিপে যেমন অভিভাবকরা অংশ নিয়েছেন, তেমনি অংশ নিয়েছে শিশু-কিশোররাও। অংশ নেওয়া শিশু-কিশোরদের এক-পঞ্চমাংশই জানিয়েছে তারা স্মার্টফোনে এমন কিছু দেখেছে যা তাদের আহত করেছে। অথচ অভিভাবকদের খুব কম অংশই মনে করেন এমনটি ঘটতে পারে। আরেক তথ্যে দেখা গেছে, প্রায় এক-চতুর্থাংশ অভিভাবকই মনিটর করেন না যে তাদের সন্তানরা স্মার্টফোন থেকে অনলাইনে গিয়ে কী করছে। নিরাপদ ইন্টারনেট দিবসের অংশ হিসেবে বিবিসি লার্নিং এই জরিপ পরিচালনা করে। জরিপের তথ্য থেকে দেখা গেছে বেশিরভাগ অভিভাবকই তাদের সন্তানদের অনলাইন কনটেন্ট থেকে সতর্ক করলেও মনিটর করার কাজটি করেন না। মূলত স্মার্টফোন বা ট্যাবলেট পিসির কল্যাণেই অনলাইনে শিশু-কিশোরদের আনাগোনা বাড়ছে। আর তাতে করে সতর্কতা গ্রহণ না করলে শিশু-কিশোররা তাদের অনুপযোগী অনেককিছুর মুখোমুখিই হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এ প্রসঙ্গে গেট সেফ অনলাইনের প্রধান নির্বাহী টনি নিয়েট বলেন, ‘বিল্ট-ইন সিকিউরিটি, সেফটি, প্রাইভেসি ফিচার বা সার্চ ইঞ্জিন ফিল্টারিং না থাকলে শিশুদের অনুপযোগী কনটেন্টের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখা সম্ভব নয়।’ এ বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলেই মনে করেন তিনি।
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV