Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

মোবাইল নেটওয়ার্কের ৫জির জন্য দেশীয় কোম্পানিগুলোকে পদক্ষেপ নিতে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: February 22, 2019 | 5:32 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মোবাইল নেটওয়ার্কের সুপারফাস্ট গতির জন্য পঞ্চম প্রজন্মের কথা ভাবছে বিশ্ব। পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি উন্নতিতে চীনের হুয়াওয়ে সর্বাগ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় কোম্পানিগুলোকে এ বিষয়ে প্রস্তুতি ও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বিদেশী কোম্পানিগুলোকে নিষিদ্ধ করার আভাস দিয়েছেন। রয়টার্স, স্ট্রেইট টাইমস, ডেইলি মেইল

ট্রাম্প গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৫জি নিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, ‘এই অগ্রসর প্রযুক্তির উন্নয়নে নিজস্ব উপকরণ ব্যবহারে পদক্ষেপ নিতে হবে। তবে বিদেশী কোম্পানিগুলো নিষিদ্ধ করতে আমি প্রস্তুত নই।’

আসলে ট্রাম্প বিদেশী কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করতে যাচ্ছেন না সেগুলোর ওপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছেন তা তার এ বক্তব্যে স্পষ্ট হয়নি। তবে এ প্রযুক্তিতে এগিয়ে থাকা চীনের হুয়াওয়ের বিরুদ্ধে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে। গত ডিসেম্বরেই মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে কানাডা হুয়াওয়ের প্রধান নির্বাহী মেং ওয়াংঝুকে আটক করেছিলো। এবং মার্কিন আহ্বানে ইতোমধ্যেই হুয়াওয়ের ৫জি উপকরণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

বিভিন্ন গণমাধ্যম ট্রাম্প তার বক্তব্যে বিদেশী কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার আভাস দিয়েছেন বলে ব্যাখ্যা করা হয়েছে। তবে ট্রাম্প বলেছেন, ‘আমাদের প্রতিযোগিতায় টিকতে হবে। আর এখনই অগ্রসর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নিষিদ্ধ করা যাবে না।’

তিনি আরো বলেন, ‘আমরা শিগগিরই ৫জি এমনকি ৬জিও চাই। তবে তা বিদেশী কোম্পানি নয় বরং নিজস্ব প্রযুক্তিতে হতে হবে। তাই অবশ্যই পদক্ষেপ নিতে হবে মার্কিন কোম্পানিগুলোকে।’

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV