মোহাম্মদ এন মজুমদার তৃতীয় বারের মত ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য মনোনীত
ইউএসএনিউজ অনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার তৃতীয় বারের মত
ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সদস্য এবং দীর্ঘকাল যাবত ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যান, বোর্ড ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার পুনরায় একই বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন। গত ১লা জুন বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ এক চিঠিতে এন মজুমদারের এই পুন:মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এন মজুমদার ২০১০ সাল থেকে এই বোর্ডের একজন সক্রিয় সদস্য এবং বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বোর্ডের কার্যকরী কমিটি এবং ল্যান্ড এন্ড জোনিং কমিটির কার্যক্রমে তিনি সক্রিয় অবদান রেখে আসছেন। নিউইয়র্কের ব্রঙ্কস ভিত্তিক মূলধারার অত্যন্ত সক্রিয় সংগঠন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর প্রেসিডেন্ট এবং ব্রঙ্কসের স্থানীয় রিয়েল এষ্টেট ইনভেষ্টমেন্ট ফার্ম “পার্কচেষ্টার হোম এলএলসি” এর চেয়ারম্যান, প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার সুদীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাস করছেন এবং স্থানীয় সরকার, স্থানীয় রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে আসছেন।
একই বোর্ডের অপর এক সদস্য সারোয়ার জাহান লাহিনও দ্বিতীয় বারের মতো সদস্য মনোনীত হয়েছেন। বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ এক চিঠিতে সারোয়ার জাহান’র এই পুন:মনোনয়নের বিষয়টিও নিশ্চিত করেন। উল্লেখ্য, সারোয়ার জাহান লাহিনের বাড়ি সিলেট শহরের আম্বরখানায় অবস্থিত।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া