মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র মতবিনিময় ও দোয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র সদস্য মুজিবুর রহমান (রেনু) ও শ্রীমঙ্গল এসোসিয়েশনের সদস্য সচিব আলাউদ্দিন চৌধুরী লিটনের মাতার ইন্তেকালে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উভয়ের মাতা বাংলাদেশে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১৬ জানুয়ারী মঙ্গলবার বাদ মাগরিব এস্টোরিয়ার হালাল কিচেন রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী মৌলভীবাজারবাসীদের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ হামজা। অনুষ্ঠানে মরহুমাদ্বয়ের বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। খবর ইউএনএ’র।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুবায়ের খান জুয়েল ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রিপন মিয়া সহ আলম উদ্দিন, খলিলুর রহমান খলিল, তুহিন খান, সৈয়দ জিলাদুর রহমান (জিলাদ) প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দ বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান অনুষ্ঠানে মতবিনিময়কালে বাংলাদেশের শীতার্ত মানুষের সাহায্যার্থে বিশেষ করে মৌলভীবাজারের শীতার্ত মানুষের জন্য তাৎক্ষনিকভাবে ২,০০০ ডলার সংগ্রহ করা হয়।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ