মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সির কমিটি ঘোষনা : সভাপতি সেলিম, সেক্রেটারি মহসিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্যাটারসনের একটি হলে গত ৮ই ডিসেম্বর শনিবার মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন এব নিউজার্সির কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। এর আগে ১লা ডিসেম্বর শনিবার মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নিউজার্সি সাধারন সভায় সম্মতিক্রমে সেলিম চৌধুরীকে সভাপতি ও মোঃ মহসিনকে সাধারন সম্পাদক করে ২৫সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির প্যানেল গঠন করা হয়।
বলা হয়, কমিটি নির্বাচন কমিশনে জমা দেয়ার জন্য, এবং অন্যদের জন্যও উম্মুক্ত রাখা হয়। একটি মাত্র প্যানেল জমা হওয়ায়, তারই ধারাবাহিকতায় গত ৮ই ডিসেম্বর শনিবার নির্বাচন কমিশনার বিপুল সংখ্যক মৌলভীবাজার জেলাবাসীর উপস্থিতিতে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করেছেন। ৫্সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে ছিলেন, নোমান খান, মোছাব্বির আলী, অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, আলতাফ হোসেন আসুক, জালাল উদ্দিন। নির্বাচন কমিশন যাদের নাম ঘোষনা করেছেন তারা হলেন, সভাপতি সেলিম আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ মহসিন সেলিম, সহ সভাপতি শাহীন মোহাম্মদ, সৈয়দ সওকত আলী, এ আর নুমান, রুহেল আহমদ, ফয়সাল আজিজ, আলী মহসিন
ও আব্দুল হান্না্ন, সহ সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম শাহীন ও প্রনয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক সাহেল আহমদ, ক্যাশিয়ার তারেক চৌধুরী, প্রচার সম্পাদক রাজা মিয়া, অফিস সম্পাদক খসরু মিয়া, সাংস্কৃতিক সম্পাদক নাজমুল আলম খান, সমাজকল্যান সম্পাদক আজাদ, ক্রীড়া সম্পাদক আকতার হোসেন নুমান, মহিলা সম্পাদক সেলিন আরা বেগম, সদস্য লোকমান হোসেন তরফদার, গোলাম মোদাব্বির চৌধুরী সুলেমান, জিল্লুর রহমান খান, মঈন উদ্দিন ভুইয়্যা, মিটু মিয়া ও মুজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের বোোর্ড অব ট্রাষ্টির সদস্য সৈয়দ জুবায়ের আলী, আবুল হোসেন সুরমান, উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা শামছুল আলম খান প্রমুখ।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!