‘ম্যাডাম, ৩০০ মিলিয়ন ডলার কোথায়, জানালে এতিমদের দান করে দেবো’ : সজীব ওয়াজেদ জয়
শ্রমিক দলের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোববার নিজের ফেসবুক পেজে লেখেন, একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাঁদা ছোড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই। আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো তারাও সেটি খুঁজে পায় নি। এমনকি এফবিআই সেটি পায় নি। এটা এজন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোন সম্পদ কোনদিন অর্জন করি নি। আমি তত ধনী নই। অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর। উল্লেখ্য, খালেদা জিয়া সজীব ওয়াজেদ জয়কে চোর আখ্যা দিয়ে রোববার শ্রমিক দলের সমাবেশে বলেছেন, সে বাংলাদেশ থেকে ২৫শ’ কোটি টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গিয়ে আরাম-আয়েস করছে। সাংবাদিক শফিক রেহমান জয়ের চুরির খবর জানেন বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। জয়ের দুর্নীতির খবর জানেন বলেই সরকারের রোষানলে পড়েছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes