Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ম্যানহাটনে বোমা হামলার প্রতিবাদে নিউইয়র্কে প্রবাসীদের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: December 14, 2017 | 2:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের টাইম স্কয়ারে বোমা বিস্ফোরণে ঘটনায় ‘বাংলাদেশি আমেরিকান নিউইয়র্কের’ ব্যানারে বিশ্বব্যাপী সন্ত্রাস নির্মূলের আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।  

স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে সন্ত্রাস বিরোধী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আহ্বান জানান।  

সমাবেশ থেকে বক্তারা বলেন, সন্ত্রাস এবং ধর্মান্ধতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পাশাপাশি সকল ধর্মের মানুষদের নিয়ে ইন্টারফেথ ডায়লগ করারও আহ্বান জানানো হয়। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের ফলে গোটা জাতির কপালে কলঙ্কের দাগ আসে এবং তা থেকে পরিত্রাণে সকলকে একযোগে কাজ করতে হবে বলেও বক্তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দ সকলেই এই ঘটনাকে মানবতার শত্রু বলে অভিহিত করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট মুজাহিদ আনসারী, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, সম্মলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার মিথুন আহম্মেদ, গোপাল স্যান্যাল, তোফাজ্জল লিটন, অনু কিবরিয়া, টিপু আলম প্রমুখ।

উল্লেখ্য, গত সোমবার নিউইয়র্কের ম্যানহাটনে ব্যস্ততম পোর্ট অথরিটি বাস টার্মিনালের কাছে বোমা হামলার অভিযোগে আকায়েদ উল্লাহ নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ। ঘটনাটি বাংলাদেশি কমিউনিটিতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ