Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ম্যারাডোনাকে ‘ভালোবাসেন’ পেলে!

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 31, 2014 | 3:04 PM

 ম্যারাডোনাকে পাল্টা তির ছুড়তে খুব বেশি দেরি করেননি পেলে! ছবি: রয়টার্স।গত সপ্তাহেই তিরটি ছুড়েছিলেন ডিয়েগো ম্যরাডোনা। বলেছিলেন, ‘আমার মতে, ফুটবলে পেলে সব সময়ই দ্বিতীয় স্থানে ছিল।’ ম্যারাডোনার তিরের জবাব আসবে, সেটি অনুমিতই ছিল। কবে আসবে, সেটিই কেবল জানা ছিল না। এসেছে পেলের জবাব! ব্রাজিলীয় কিংবদন্তি বলেছেন, এমন তুলনার রীতি আর্জেন্টিনায় বহু আগ থেকেই চালু, যা কিনা চরম হাস্যকর।
পুরোনো খোঁচাটা বহাল রেখেই পেলে ম্যারাডোনার উদ্দেশে বলেন, ‘ম্যারাডোনাকে বড্ড ভালোবাসি, কেননা ও যে সব সময় আমার নামটা মুখে নেয়। এটি আমার জন্য ভালো। কারণ মানুষ আমাকে ভুলে যেতে পারে। কিন্তু ম্যারাডোনা সেটি না হতে দিতে সব সময়ই তত্পর।’
প্রতিদ্বন্দ্ব্বীর নাম বলতে গিয়ে বেশির ভাগ খেলোয়াড় বিনয়ী হন। পেলে কিংবা ম্যারাডোনা অবশ্য বিনয়ের ধার ধারেননি কখনোই। সর্বকালের সেরার প্রশ্নে দুজনেই নিজেদের অবস্থানে সব সময়ই কঠোর। ব্রাজিলিয়ান কিংবদন্তি কৌতুকের সুরেই বলেন, আলফ্রেডো ডি স্টেফানো থেকে ওমর সিভোরি—যে যখন খেলেছেন, তখনই তাদের শ্রেষ্ঠত্ব বোঝাতে আর্জেন্টাইনরা তুলনা করেছে পেলের সঙ্গে।
পেলে বললেন, ‘এরপর ম্যারাডোনা যখন এল, আর্জেন্টিনার মানুষ বলল ‘‘পেলের চেয়ে ম্যারাডোনা সেরা’’। যখন মেসি এল, তখন তারাই বলল, “পেলের চেয়ে মেসিই সেরা।” ব্রাজিলে আমরা বলি, “আজেন্টিনায় যে ভালো খেলবে, তাঁকে তুলনা করতে হবে পেলের সঙ্গে।” যখন ফুটবল খেলা শুরু করেছি, তখন থেকে সব সময়ই আর্জেন্টিনার কোনো না কোনো খেলোয়াড়কে আমার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা হাস্যকর।’ ওয়েবসাইট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV