ম্যারাডোনার পাগলামি!
সংযুক্ত আরব আমিরাতে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
২০১০ বিশ্বকাপে ম্যারাডোনার অধীনে দল ব্যর্থ হওয়ায় টুর্নামেন্ট শেষে তাকে ছাঁটাই করে আর্জেন্টাইন ফুটবল সংস্থা (এএফএ)। আর তারপর থেকেই দেশের ফুটবল কর্তৃপক্ষের সঙ্গে ম্যারাডোনার মতবিরোধ শুরু। আর বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রীড়াদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক ম্যারাডোনা। এর আগে আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচও ছিলেন এই আর্জেন্টাইন। তাই বেশ কিছুদিন ধরেই আরব দেশটির ফুটবলের সঙ্গে ম্যারাডোনার সুসম্পর্ক তৈরি হয়েছে।
দেশকে বাদ দিয়ে আরব আমিরাতকে সমর্থন দেয়ার কারণ স্পষ্ট জানিয়ে দিয়েছেন ম্যারাডোনা, ‘দেশের সঙ্গে মতপার্থক্যের কারণেই আর্জেন্টিনাকে নয়, আমি আরব আমিরাতকে সমর্থন করবো।’ তিনি শুধু নিজে আরব আমিরাতকে সমর্থনই দিচ্ছেন না; স্বাগতিক দলকে সমর্থন দেয়ার জন্য ভক্তদের প্রতি আহবানও জানিয়েছেন। ওই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ব্রাজিল খেলবে স্লোভাকিয়ার বিপক্ষে। এরপর হন্ডুরাসের মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। শনিবার ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ম্যারাডোনার সমর্থনবিহীন আর্জেন্টিনা।ইত্তেফাক
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








