ম্যারিল্যান্ডে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ম্যারিল্যান্ডে হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। বুধবার স্থানীয় সময় সকাল ৯ টা নাগাদ এ হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। খবর অনুযায়ী ৩ জন ইতোমধ্যে মারা গিয়েছেন এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে রাজ্যের এজহুডের এমোরটন বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এদিকে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সিএনএন এর খবর অনুযায়ী ৩৭ বছর বয়সী এই ব্যক্তির নাম রাদি লাবিব প্রিন্স। পুলিশের তথ্য মতে সে কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আতঙ্কে এজউড এলাকার অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়। সবাইকে আপাতত বাইরে বেরোনো থেকে বিরত থাকতে বলা হয়েছে। সূত্র : সিএনএন
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর