ময়মনসিংহকে বিভাগ ঘোষণায় নিউইয়র্ক প্রবাসীদের কৃতজ্ঞতা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ময়মনসিংহকে বিভাগ ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ এবং বিরোধী দলের নেতা রওশন এরশাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিউইয়র্ক প্রবাসী ময়মনসিংহবাসীরা। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ এবং ময়মনসিংহ বিভাগীয় সমিতি আয়োজিত সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় এই কৃতজ্ঞতা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন। সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন বৃহত্তর ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন ও উন্নয়ন পরিষদ যুক্তরাষ্ট্র এবং ময়মনসিংহ বিভাগীয় সমিতি যুক্তরাষ্ট্র-এর সভাপতি হাকিকুল ইসলাম খোকন ।
সংগঠনের প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা শরাফ সরকারের সঞ্চালনে মতবিনিময় সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র ইউনিট কমান্ডের আহ্বায়ক ড. আব্দুল বাতেন, সংগঠনের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, সাপ্তাহিক ঠিকানা সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, টিভি এ্যাংকর হাসানুজ্জামান সাকী, কৃষিবিদ আশরাফুজ্জামান, টাঙ্গাইল জেলা সমিতির সাবেক সভাপতি ফরহাদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা, এডভোকেট মোর্শেদা জামান, ময়মনসিংহ জেলা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি আইনুল হক আমিন, সাধারণ সম্পাদক এমএ বারী, সাপ্তাহিক ঠিকানার সাংবাদিক আবুল কাসেম, ইন্দ্রজিৎ সিংহ গোপাল, সুব্রত সাহা লিপন, এম এ মতিন তালুকদার, কামাল আহমেদ, মঞ্জুরুল হক তুষার, মোঃ নুরুজ্জামান, সাদিয়া খন্দকার প্রমুখ।
সম্মেলনে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল