যথাযোগ্য মর্যাদায় নিউজার্সী স্টেট আওয়ামীলীগের অমর একুশে পালন
ইউএসএনিউজ অনলাইন.কম : যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের নিউজার্সীতে অমর একুশে পালিত হয়েছে। হূদয় নিঙড়ানো ভালোবাসা ও পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন নিউজার্সী স্টেট আওয়ামীলীগ, যুবলীগ, মহাজোটসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতা-কর্মী-সদস্যরা। নিউজার্সী পেটারসনের ২৪৬ মার্কেট স্ট্রীটে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু এবং সাধারণ সম্পাদক মো: সফিক উদ্দিনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মমতাজুল কোরেশী, আবদুল মান্নান, শহীদ কোরুরী, আবু তালেব লাল, সৈয়দ আহমদ, সামাদ উদ্দিন, আজাদ সরকার মিজান, মোশাহেদ আলী, জাকারিয়া আহমেদ মিন্টু, আলী মর্তুজা, জসীম উদ্দিন রুবেল, শাহেদ আহমেদ, ওসমান উল্লাহ, এরশাদ আলী, আলী খান, নাজিম উদ্দীন আজাদ, আলম, জুনেদ, আবু ইউসুফ, পাভেলসহ আরো অনেকে।
পুষ্পস্তবক অর্পণকালে বাসদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন আবুল, মোস্তাব উদ্দীন প্রমুখ।
আওয়ামী যুবলীগ নেতাদের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জুলিয়ান, সোহেল, মাহবুব, মিজান, সুলতান, জুনেদ, জাহাঙ্গীর, টিপু, সাজুসহ আরো অনেকে।
এছাড়াও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে আরো পুষ্পস্তবক অর্পণ করেন বৃহত্তর দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ সমিতি, ভাদেশ্বর সমিতি, কানাইঘাট সমিতি, সিলেট সদর এসোসিয়েশন ও মৌলভীবাজার সমিতির কর্মকর্তা ও সদস্যরা।
তারা অমর একুশে দেশাত্ববোধক সঙ্গীত সহ বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় সর্বস্তরের প্রবাসীদের পদভারে জেগে উঠে স্মৃতির মিনার।
এসময় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকারীরা বলেন, ১৯৫২ সালের মহান একুশ মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি জাতির আত্মত্যাগের এক বীরত্ব কাহিনী। বিশ্বের মধ্যে মায়ের ভাষার জন্য একমাত্র বাংলাদেশের ছাত্র-জনতাই রক্তদান করেন। তারা বলেন, ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষিত হওয়ার বিশ্বের সকল মাতৃভাষার সুরক্ষা বিধানে ভূমিকা রাখার দায়িত্বও এখন বাঙালীদের কাঁধে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








