যা-ই লিখুন, সব দেখছে ফেসবুক

অনলাইন সেল্ফ-সেন্সরশিপবিষয়ক এক গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের সাইটে পাঁচ অক্ষরের চেয়ে বেশি লেখা যে কোনো পোস্ট দেখতে ও ট্র্যাক করতে পারে। এমনকি পোস্টটি পাবলিশ করা না হলেও প্রতিষ্ঠানটির পক্ষে তা দেখা ও ট্র্যাক করা সম্ভব।
এক প্রতিবেদনে মার্কিন সাময়িকী টাইম জানিয়েছে, ট্র্যাকিংয়ের ব্যাপারটি ফেসবুক নিশ্চিত করেছে এবং জানিয়েছে, ব্যবহারকারীদের বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির ডাটা পলিসিতে আগে থেকেই উল্লেখ করা আছে।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, পাবলিশ করার আগে ব্যবহারকারীরা যা টাইপ করেন সেসব কনটেম্লট তারা রেকর্ড করেন না এবং সেগুলো ট্র্যাক করার কোনো পরিকল্পনাও তাদের নেই।
এ প্রসঙ্গে ফেসবুকের ভাষ্য হচ্ছে, যখন ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করেন, তখন তারা সে সংক্রান্ত সব ডাটা পেতে থাকেন। তবে ব্যবহারকারীর এ বিষয়টি পছন্দ না হলে তিনি কম্পিউটারের জাভাস্ক্রিপ্ট বন্ধ করে অথবা ফেসবুক অ্যাকাউন্টটিই ডিলিট করে ফেসবুকের ট্র্যাকিংয়ের বিষয়টি বন্ধ করতে পারবেন, এমনটাই প্রতিবেদনে জানিয়েছে টাইম। সূত্র : বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’