Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদে উইলিয়াম বারকে মনোনয়ন দিলেন ট্রাম্প, জাতিসংঘে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ফক্স নিউজের সাবেক সাংবাদিক হিদার নুয়ার্টকে

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 7, 2018 | 11:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারকে আবার ওই পদে মনোনয়ন দিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নব্বইয়ের দশকে একবার মার্কিন আইন মন্ত্রণালয়ের প্রধানের এই পদে দায়িত্ব পালন করেছিলেন বার। তিনি এবার জেফ সেশনসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন, যাকে গত মাসে ট্রাম্প বরখাস্ত করেন।
তিনি জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন ফক্স নিউজের সাবেক সাংবাদিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্টকে। এ খবর দিয়েছে বিবিসি।
পদাধিকার বলে উইলিয়াম বার ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তে নিয়োজিত বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের নিয়ন্ত্রণে থাকবেন। মার্কিন গণমাধ্যমে এসেছে যে, মুয়েলারের তদন্তের কিছু অংশের সমালোচনা করেছেন বার।
রক্ষণশীল আইনজীবী হিসেবে খ্যাতি রয়েছে বারের। তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ পর্যন্ত সাবেক ও প্রয়াত প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তাকে খুবই উঁচু মানের আইনজীবী হিসেবে আখ্যা দেন, যাকে রিপাবলিকান ও ডেমোক্রেট সকলেই শ্রদ্ধার চোখে দেখে। একই বিবৃতিতে তিনি নিশ্চিত করেন যে, ফক্স নিউজের সাবেক সাংবাদিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্টকে তিনি জাতিসংঘে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।
সিনেট উইলিয়াম বারের নিয়োগ নিশ্চিত করলে তিনি বর্তমান অস্থায়ী অ্যাটর্নি জেনারেল ম্যাট হোয়াইটেকারের স্থলাভিষিক্ত হবেন। হোয়াটেকারের নিয়োগ শুরু থেকেই বিতর্কে ভরা ছিল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV