Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের উইসকন্সিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টুডেন্ট অরগানাইজেশান’র নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: April 23, 2017 | 11:25 AM

যুক্তরাষ্ট্র : শিক্ষা ও গবেষণার শত ব্যস্ততার মাঝেও প্রথম বারের মত বাঙালিদের একটি সার্বজনীন লোকউৎসব হিসেবে বিবেচিত বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) উদযাপন করল উইসকন্সিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অরগানাইজেশান (বিএসও)। ১৪ এপ্রিল সরকারি ছুটি না থাকায় পরদিন ১৫ এপ্রিল শনিবার এ উৎসব উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আশপাশের বাঙালি পরিবারের সদস্যরা যুক্ত হওয়ায় এতে আনন্দের মাত্রা অনেকগুন বেড়ে গিয়েছিল। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা কম থাকায় এই রকম বড় আয়োজন শত ইচ্ছে থাকা সত্ত্বেও এর পূর্বে করা সম্ভব হয়নি। আয়োজকরা বেলা সাড়ে ১২টার দিকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। এসময় বৈশাখি পোশাক পড়ে সকলের উপস্থিতি অনুষ্ঠানস্থলকে উৎসবমুখর করে তুলে। পরে সংগঠনের সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংগঠনের লোগো ও ওয়েবসাইট (http://bsouwmadison.weebly.com/) উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হলেও এই আয়োজনের মূল আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বাঙালি খানাপিনা। অয়ন ও দীনার সঞ্চালনায় নাফিসের গিটারের সুরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। অন্যরকম আয়োজনের মধ্যে ছিল গেম-শো যেখানে প্রায় সকলের অংশগ্রহণের সুযোগ ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ