যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের ভুয়া বিবৃতি প্রত্যাহার করেছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস
ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের ভুয়া বিবৃতিটি তারেক রহমানের এক সহকারী পাঠিয়েছিলেন বলে জানিয়েছে ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’। ভুয়া ওই বিবৃতির ভিত্তিতে যুক্তরাজ্যভিত্তিক ওই সংবাদপত্রটি খবর ছাপিয়েছিল, যা উদ্ধৃত করে খবর ছাপা হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমেও। পরে কংগ্রেসম্যানরা ওই ধরনের বিবৃতি দেওয়ার খবরটি নাকচ করার পর ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’ তাদের সংবাদটি প্রত্যাহার করে নেয়।
‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’ তাদের সংবাদটি প্রত্যাহারের পাশাপাশি দুঃখ প্রকাশ করে আরও একটি সংবাদ ছাপিয়েছে। এতে তারা বলেছে, তারেক রহমানের সহকারী হুমায়ূন কবিরের মাধ্যমে ভুয়া ওই বিবৃতিটি তারা পেয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে এবং দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে লন্ডনে রয়েছেন। ২১ অগাস্ট গ্রেনেড মামলাসহ কয়েকটি মামলার পলাতক আসামি তিনি। গত বছরজুড়ে ইতিহাসের মীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন তারেক। গত সপ্তাহে হাই কোর্টের এক আদেশে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
খালেদাকে অবরুদ্ধ ও তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বিবৃতিটি ভুয়া বলে প্রমাণিত হওয়ার পর হুমায়ূন কবীরের সঙ্গে ফের যোগাযোগ করে ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’। তিনি সংবাদপত্রটিকে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান অ্যাড রয়েসের বিবৃতির পর বিষয়টি নিয়ে ‘তদন্ত’ শুরু করেছে বিএনপি। ঘটনাটিকে ‘বিব্রতকর’ উল্লেখ করে এ বিষয়ে ‘ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস’কে আর কিছু বলতে চাননি তারেকের ওই সহকারী। ভুয়া এই বিবৃতির বিষয়ে বিএনপির কোনো নেতা এখনও মুখ খোলেননি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও এলিয়ট অ্যাঙ্গেলসহ ছয় কংগ্রেস সদস্যের নাম উল্লেখ করে ভুয়া ওই বিবৃতিতে বলা হয়েছিল, তারা খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং তার ছেলে তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছেন।
পরে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস ও কমিটির সদস্য এলিয়ট অ্যাঙ্গেল শুক্রবার এক বিবৃতিতে বলেন, ছয় কংগ্রেস সদস্যের নামে ৭ জানুয়ারির যে বিবৃতির বরাত দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কিছু সংবাদ মাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ‘বানোয়াট’।
“পররাষ্ট্র বিষয়ক কমিটি ও কংগ্রেস সদস্যদের অনেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এলেও কমিটি বা কোনো সদস্য এ ধরনের কোনো বিবৃতি দেননি।”
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
