Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে স্কুলে আবার গুলি, নিহত ১

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: December 14, 2013 | 10:55 AM

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অ্যারাপাহো হাইস্কুলে গতকাল শুক্রবার এক শিক্ষককে খুন করতে যাওয়া এক শিক্ষার্থীর গুলিতে অপর দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। পরে ওই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। দৃশ্যত সে আত্মহত্যা করেছে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, সম্প্রতি ওই স্কুলের এক শিক্ষকের সঙ্গে ছাত্রটির বাগবিতণ্ডা হয়। এরই প্রতিশোধ নিতে শিক্ষককে খুন করার জেদ তার মাথায় চাপে। এ উদ্দেশ্যে একটি শটগান নিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সে স্কুলে ঢোকে। খবর পেয়ে ওই শিক্ষক আগেই পালিয়ে যান। পরে ওই ছাত্রের ছোড়া গুলিতে স্কুলের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ১৫ বছরের এক ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা স্কুল ভবনের ভেতরের বিভিন্ন কক্ষে থাকা আতঙ্কিত শিক্ষার্থীদের বের করে আনেন। এ সময় তাঁরা গুলিবিদ্ধ দুজন শিক্ষার্থীসহ এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, নিহত ছাত্রটি মারা যাওয়ার আগে এ ঘটনা ঘটিয়েছে। স্কুলের ভেতর থেকে দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।

স্কুলটিতে দুই হাজার ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করে।

গত বছরের ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানেটিকাটের একটি প্রাইমারি স্কুলে এক ছাত্রের গুলিতে ২০ জন ছাত্রছাত্রী নিহত হয়।প্রথম আলো 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV