Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র ছাত্রী ও শিক্ষকদের প্রতিবাদী মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: July 19, 2024 | 11:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গ রাজ্যের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দ বাংলাদেশ এ চলমান কোটা সংস্কার আন্দোলন এর সাথে সংহতি জানিয়ে এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে। ১৭ জুলাই দুপুর ১২ টায় কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বাংলাদেশী ছাত্র ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং তাদের পরিবার অংশগ্রহণ করে। কেন্ট স্টেট্ এ পিএইচডি গবেষনা রত বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এতে অংশগ্রহন করে।

উক্ত মানববন্ধনে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের দ্বারা ছাত্র হত্যার প্রতিবাদ, নিপীড়ন ও শিক্ষাঙ্গনে অপরাজনীতি বন্ধ, কোটা সংস্কার সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন থেকে অবিলম্বে ছাত্র হত্যার বিচার এবং কোটা সংস্কার করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ