যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমানের শপথ গ্রহণ
https://www.facebook.com/USANewsNY/videos/246634369568122/
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমান শপথ নিয়েছেন। স্থানীয় সময় ১৪ নভেম্বর সোমবার অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই শপথ নেন মুক্তিযোদ্ধা শেখ রহমান। এদিন বিকেলে জর্জিয়া স্টেট সিনেট হাউজে নির্বাচিত সিনেটর শেখ রহমান শপথ নেন পবিত্র কুরআন ছুঁয়ে। শপথ গ্রহণের আগে একজন ইমামের পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে স্ব স্ব ধর্মীয় স্কলাররা বিশেষ অংশ পাঠ করে শুনান।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে অ্যাসাল’র আজীবন সদস্য শেখ রহমান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দু’বছর মেয়াদি সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেন। এ আসনে বাংলাদেশি-আমেরিকানদের সংখ্যা অতি নগণ্য হলেও তিনি সকল কমিউনিটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। শেখ রহমানে শ্বেতাঙ্গ অধ্যুষিত এ এলাকার গণ মানুষের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’-অ্যাসালও তার হয়ে কাজ করে। যার ফলে রিপাবলিকান এ আসনটি ডেমোক্রেটিক পার্টির দখলে নিয়ে আসতে সক্ষম হন তিনি। শেখ রহমান ৩৪ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান পার্টির কার্ট থমসন পেয়েছিলেন মাত্র ১ হাজার ৮৮৫ ভোট।
রিপাবলিকানদের রাজ্য জর্জিয়ায় প্রথম নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সিনেটর শেখ মোজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান কিশোরগঞ্জের সন্তান। তিনি ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য।
শপথ গ্রহণ শেষে তিনি বলেন, জর্জিয়ার ইতিহাসে প্রথম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান হিসেবে স্টেট সিনেটর হতে পেরে নিজেকে গৌরবান্বিতবোধ করছি। ২০২১ সাল পর্যন্ত মেয়াদে সুন্দরভাবে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ রহমানের পরিবারের সদস্যরা ছাড়াও অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার- অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরী, অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন, অ্যাসাল স্ট্যাটেন আইল্যান্ড চ্যাপ্টার উইম্যান’স কমিটির চেয়ার ফারহানা আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটে প্রথম নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান সিনেটর শেখ রহমান শপথ নিয়েছেন। স্থানীয় সময় ১৪ নভেম্বর সোমবার অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই শপথ নেন মুক্তিযোদ্ধা শেখ রহমান। এদিন বিকেলে জর্জিয়া স্টেট সিনেট হাউজে নির্বাচিত সিনেটর শেখ রহমান শপথ নেন পবিত্র কুরআন ছুঁয়ে। শপথ গ্রহণের আগে একজন ইমামের পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে স্ব স্ব ধর্মীয় স্কলাররা বিশেষ অংশ পাঠ করে শুনান।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে অ্যাসাল’র আজীবন সদস্য শেখ রহমান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে দু’বছর মেয়াদি সিনেট ডিস্ট্রিক্ট-ফাইভ (গুইনিত কাউন্টি) থেকে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেন। এ আসনে বাংলাদেশি-আমেরিকানদের সংখ্যা অতি নগণ্য হলেও তিনি সকল কমিউনিটির সাথে সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হন। শেখ রহমানে শ্বেতাঙ্গ অধ্যুষিত এ এলাকার গণ মানুষের প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ‘এলায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকান লেবার’-অ্যাসালও তার হয়ে কাজ করে। যার ফলে রিপাবলিকান এ আসনটি ডেমোক্রেটিক পার্টির দখলে নিয়ে আসতে সক্ষম হন তিনি। শেখ রহমান ৩৪ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান পার্টির কার্ট থমসন পেয়েছিলেন মাত্র ১ হাজার ৮৮৫ ভোট।
রিপাবলিকানদের রাজ্য জর্জিয়ায় প্রথম নির্বাচিত বাংলাদেশি আমেরিকান সিনেটর শেখ মোজাহিদুর রহমান চন্দন ওরফে শেখ রহমান কিশোরগঞ্জের সন্তান। তিনি ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির নির্বাহী সদস্য।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ রহমানের পরিবারের সদস্যরা ছাড়াও অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার- অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী এম করিম চৌধুরী, অ্যাসাল জর্জিয়া চ্যাপ্টারের প্রেসিডেন্ট মোঃ আলী হোসেন, ইউএসএনিউজঅনলাইন.কম ও সাপ্তাহিক জনতার কন্ঠ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম সহ বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে তিনি বলেন, জর্জিয়ার প্রথম মুসলিম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান হিসেবে স্টেট সিনেটর হতে পেরে নিজেকে গৌরবান্বিতবোধ করছি। কিন্তু আমি সবার প্রতিনিধি। নির্বাচনী প্রচারণায় একজন অভিবাসী হিসেবেই নিজকে তুলে ধরেছি। কেননা অন্য অভিবাসীদের মতই আমি এখানে এসেছি। সুন্দরভাবে দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
শেখ রহমান বলেন, পরিবারের অন্যান্য সদস্য সহ তার বাবা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। কাজ করেছেন সরকারী কর্মকর্তা হিসেবে। শেখ রহমান ১৯৮১ সালে শিক্ষার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন। ভর্তি হন সেন্ট্রাল পেইডমন্ট কমিউনিটি কলেজে। জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং বৈশ্বিক সম্পর্ক বিষয়ে ¯œাতক করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন স্টুডেন্ট সিনেটর এবং গ্লোবাল স্টাডিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন। উত্তর ক্যারোলিনার একটি রেস্টুরেন্টে ডিশওয়াশার হিসেবে ঘন্টা প্রতি ৩.৩৫ ডলারের কাজ করেন সে সময়। মার্কিন নাগরিকত্ব পান ১৯৯৫ সালে। যুক্ত হন স্থানীয় রাজনীতির সঙ্গে। এক বন্ধুর অনুরোধে শার্লটের মেয়র এইডি নক্সের গর্ভনর পদের প্রচারনায় অংশ নেন তিনি। তবে রাজনৈতিক প্রচারণায় জড়িত হলেও নিজে কখনো এমন পর্যায়ে আসবেন সে কথা ভাবেন নি কখনো। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখে স্বপ্ন দেখতে শুরু করেন তিনি। সেই স্বপ্নই বাস্তবে রূপ নিল আজ।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








