Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ডিভি ভিসা প্রোগ্রামে বাংলাদেশ অযোগ্য জালিয়াত ই-মেইল থেকে সাবধান!

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: December 9, 2014 | 12:04 AM

বিশ্বের বিভিন্ন দেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি লটারি) প্রোগ্রাম-এ বাংলাদেশ অংশগ্রহণের যোগ্য নয় বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডাইভারসিটি ভিসা (ডিভি)  প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য  সেপ্টেম্বর, ২০১২ সালে শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে কোন দেশ থেকে যদি ৫০,০০০ এর বেশি অভিবাসী বিগত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকে, তাহলে সে  দেশ আর ডিভি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে না। বাংলাদেশ থেকে বিগত পাঁচ বছরে ৫০,০০০ এর বেশি অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। অতএব, বাংলাদেশ ডিভি  প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আর যোগ্য নয়।  যেহেতু এই প্রোগ্রাম বাংলাদেশী নাগরিকদের জন্য আর প্রযোজ্য নয়, তাই বাংলাদেশীদের  কোন রকম ডাইভারসিটি ভিসা লটারি প্রোগ্রামে অংশ নেয়ার চেষ্টা করা উচিত হবে না জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানতে পেরেছে যে, কিছু কিছু বাংলাদেশী নাগরিকদের কাছে ই-মেইল এসেছে যে, তারা যুক্তরাষ্ট্রের ভিসা লটারি জিতেছেন অথবা নিমন্ত্রণ পাচ্ছেন এই ধরনের লটারিতে অংশগ্রহণের জন্য। বিজ্ঞপ্তিতে একটি বিষয় খুবই স্পষ্ট করা হয়েছে তা হলো- যুক্তরাষ্ট্র সরকার কখনই ই-মেইল বা টেলিফোনে বিজয়ীর নাম ঘোষণা করে না অথবা ডিভি লটারিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞাপন দেয় না। এই ধরনের ই-মেইল সবই জালিয়াতি এবং যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এই ধরনের ই-মেইল কাউকে পাঠানো হয় না। যুক্তরাষ্ট্রে ভ্রমণ/ভিসা সংক্রান্ত যে তথ্য জানতে দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেয়া হয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV