Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের দুই হাজার মসজিদে ২০ লক্ষাধিক রোজাদারের ইফতার গ্রহণ

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: June 26, 2016 | 1:05 PM

নিউইয়র্ক : ২০ লক্ষাধিক রোজাদার ইফতার করছেন যুক্তরাষ্ট্রের দুই হাজার মসজিদে। এরফলে প্রতিদিন সন্ধ্যায় মসজিদ সংলগ্ন এলাকা চলে যাচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের কব্জায়। আর এমন পরিবেশ তৈরী হয়েছে প্রতিটি মসজিদের আশপাশেই নিরাপত্তা জোরদার করায়। মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার), মুসলিম আমেরিকান সোসাইটি, ইলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা সূত্র এনআরবি নিউজকে ২৫ জুন বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ছোট বড় সব মিলিয়ে ২৬০০ মসজিদ রয়েছে। এর মধ্যে অন্তত: দুই হাজার মসজিদেই প্রতিদিন মুসল্লীগণের মধ্যে ইফতার পরিবেশন করা হচ্ছে। এসব মসজিদে তারাবি নামাজও অনুষ্ঠিত হয়। এনআরবি নিউজ

নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস প্রভৃতি রাজ্যের কোন কোন মসজিদে ৫ হাজারের অধিক মুসল্লীর সমাগম ঘটে ইফতারের সময়। অর্থাৎ প্রতিটি মসজিদে গড়ে এক হাজার করে রোজাদারকে ইফতার পরিবেশন করা হলেও কমপক্ষে ২০ লাখ রোজাদার তা পাচ্ছেন। এসব স্থানের ভিনদেশী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত রোজাদারদেরকেও ইফতারের জন্যে কর্মবিরতি দেয়া হচ্ছে।

নিউইয়র্ক সিটির জ্যামাইকা, ব্রুকলীন, ব্রঙ্কস এবং ম্যানহাটানের দেড় ডজন মসজিদে সবচেয়ে বেশী রোজাদার সমবেত হন ইফতারের জন্যে। ইফতারের প্রাক্কালে সকলে বিশেষ মোনাজাতে মিলিত হয়ে মুসলিম উম্মাহ তথা মানব জাতির সমৃদ্ধি কামনা করছেন। ধর্মপ্রান কোন মানুষই নির্বিচার হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়, তাই গুটিকতক ব্যক্তির অপকর্মের দায় অযথা মুসলমানদের ওপর না চাপানোর জন্যেও মার্কিন প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করা হয় এসব ইফতার মাহফিলে। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাশেম এ সংবাদদাতাকে বলেন, ৫ হাজার মুসল্লী একত্রে নামাজ পড়েন আমাদের এ মসজিদে। আর প্রতিদিনই কেউ না কেউ ইফতার পরিবেশন করছেন সকল রোজাদারের মধ্যে। আল্লাহ তা’লার এ এক অশেষ নিয়ামত, যা কল্পনাও করা যায় না।

মসজিদ ছাড়াও বাংলাদেশী-আমেরিকানদের প্রায় প্রতিটি সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগেও ইফতার মাহফিল হচ্ছে। অর্থাৎ রমজান মাস ঘিরে গোটা কম্যুনিটি ভিন্ন এক আমেজে আবর্তিত হচ্ছে। বাংলাদেশী রেস্টুরেন্টগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ান ও মধ্য প্রাচ্যের মুসলমানদের মালিকানাধীন রেস্টুরেন্টেও ইফতার তৈরী হচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV