যুক্তরাষ্ট্রের নিউজার্সীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের জমকালো উৎসব
ইউএসএ নিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউজার্সীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীরা জমকালো বিজয় উৎসব করেছে। বসেছিলো বাঙালীদের এক মিলনমেলা। অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমাতানো পরিবেশনা দর্শক শ্রোতারা গভীর রাত পর্যন্ত তন্ময় হয়ে উপভোগ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান বিজয়ের মাসে বাংলাদেশে বিএনপি-জামায়াত জোট সাধারণ মানুষের উপর ’৭১ এর কায়দায় পৈচাশিক নির্যাতন চালাচ্ছে। স্বাধীনতার ঘাতকদের ফাঁসির মাধ্যমে দেশ ও জাতি যখন অভিশাপ ও পাপমুক্ত হতে চলেছে ঠিক তখনই স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে পাকিস্তান এবং পাকিস্তানের দোসরদের ভুমিকা আবারও ’৭১ কে স্মরণ করিয়ে দেয়। বক্তারা বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী বিরোধী দল ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচীর নামে অবৈধ, হাস্যকর ও অগণতান্ত্রিক খেলায় মেতে ওঠেছে। স্বাধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশে-বিদেশে প্রত্যেকটি নাগরিককে রুখে দাঁড়াতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নিউজার্সী আওয়ামী পরিবারের ব্যানারে স্থানীয় সময় ২৮ ডিসেম্বর সন্ধ্যায় প্যাটারসনের ৬ ফ্রন্ট কমিউনিটি হলে এ উৎসবের আয়োজন করা হয়। বিশিষ্ট মুক্তিযোদ্বা শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ও শ্রমিক লীগের আন্তর্জাতিক সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, আওয়ামীলীগ নেতা আবদুল মতিন, আবদুল হক, ইসহাক মিয়া, শাহ গিয়াস, নাজিম উদ্দিন আজাদ, নিউজার্সী স্টেট আওয়ামীলীগের সভাপতি সুজন আহমদ সাজু, আওয়ামীলীগ নেতা আজমল আলী, নিউজার্সী আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল মোক্তাদির তোফায়েল, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, এনামুল বারী মজনু, টিপু সুলতান, মাহীন, আহমেদ আলী লাল মিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ রশিদ আহমদ, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের ভাইস প্রেসিডেন্ট মাহি উদ্দিন।
আয়োজক কমিটির সদস্য সচিব আওয়ামীলীগ নেতা শাহজাহান শাহের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাউন্সিলম্যান আসলাম খাঁ, হাবিবুর রহমান, আবদুল মুকিত, তাজ উদ্দিন আহমেদ, রাহি চৌধুরী, আনোয়ার চৌধুরী পারেক, মমতাজুল কোরেশী, আল আমিনুল হক পান্না, আবদুল মালেক মল্লিক, রাজন আহমেদ খসরু, আবদুল ওদুদ, আবদুল মান্নান, মর্তুজা আলী, মস্তাব আলী, মোশহিদ আলী, মনির মিয়া, আজাদ আহমেদ, সামাদ উদ্দিন, হাফিজ উদ্দিন, হাবিব পাশা, এনায়েত খোকা, বদরুজ্জামান, দীপু বাবু, আবু চৌধুরী, মিন্টু আহমেদ, জুনেদ আহমেদ. মিন্টু রহমান, ছনর আলী, হাসান আহমেদ, টিপু আলী, ময়ুর আলী, শাহজাহান হান্নান সাজু, সৈয়দ আলী, আসিদ আলী, শাহীন আহমেদ, হেলাল আহমেদ, কামরুল হোসেন, ঈমাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ফোনালাপে সাড়া না দিয়ে বিরোধী দলীয় নেত্রী ভুল করেছেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনের পর বিরোধী দলের সঙ্গে সংলাপ ও সমঝোতা হলে আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। বক্তারা নাশকতা বন্ধ করে দশম সংসদ নির্বাচনের পর সংলাপ ও সমঝোতার উদ্যোগ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, বিএনপি-জামায়াত জোট জনবিচ্ছিন্ন হয়ে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। এ জঙ্গীবাদ-নাশকতা প্রতিরোধে দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের উদ্দেশ্য যুদ্ধাপরাধীদের রক্ষা করা।
বক্তারা মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমেদ বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবির ও তাদের দোসর খালেদা জিয়াকে দেশ ছাড়া না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। একাত্তরের মতো আজ আবার মাঠে নামতে হবে। কারণ তারা আইএসআইয়ের এজেন্ট হয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে।
বিশেষ অতিথির বক্তব্যে আবদুর রহিম বাদশা বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দেশে-বিদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, এজন্য আওয়ামীলীগ নেতা কর্মীদের বিবাধ ভুলে গিয়ে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার আহ্বান জানান।
আবদুর রহিম বাদশা আরো বলেন, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য ,তালেবানের উর্বর ভূমি। পাকিস্তানের মদদে বাংলাদেশে বিএনপি-জামায়াত-শিবির একের পর এক তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে।
এ সময় প্রবাসীরা ‘একাত্তরের রক্ত বৃথা যেতে দেব না’, ‘পাকিস্তানের দালালেরা হুশিয়ার-সাবধান’, ‘বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের ঠাঁই নেই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন কাউন্সিলম্যান আসলাম খাঁ।
পরে অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সম্পা সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিপুলসংখ্যক নারী-পুরুষ গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








