যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন পম্পেও
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন। স্টেট ডিপার্টমেন্টে বুধবার পম্পেওকে শপথ করান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শপথের মাধ্যমে রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত হলেন পম্পেও।
টিলারসনকে মার্চ মাসে চাকরিচ্যুত করেন ট্রাম্প। এরপর সাবেক সিআইএ পরিচালক পম্পেওকে নিয়োগের ঘোষণা দেন। পম্পেও যুক্তরাষ্ট্রের ৭০তম পররাষ্ট্রমন্ত্রী। তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ট্রাম্প এই প্রথম যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে পরিদর্শন করলেন।
শপথের পর নিজের দেয়া ভাষণে পম্পেও বলেন উত্তর কোরিয়াকে অবশ্যই পারমানবিক অস্ত্রমুক্ত হতে হবে। তিনি বলেন, ‘আমরা উত্তর কোরিয়ায় একটি স্থায়ী, বিশ্বাসযোগ্য এবং নিশ্চিত অস্ত্রমুক্ত উত্তর কোরিয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ এই নিরস্ত্রিকরণ কর্মসূচীর ব্যাপারে তিনি দেরী করতে চাননা তিনি। -রয়টার্স, স্ট্রেইটস টাইম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!